চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিট ফেস্টে গ্রাফিক নভেল ‘মুজিব’র মোড়ক উন্মোচন

হাসান আহমেদ হাসান আহমেদ
১১:০৪ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A
লিট ফেস্টে গ্রাফিক নভেল ‘মুজিব’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ছয় দশক ধরে আরব বিশ্বে মানবিকতার শব্দস্বর হয়ে থাকা সিরীয় কবি আদোনিসের হাতে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরী গ্রাফিক নভেল ‘মুজিব’ এর মোড়ক উন্মোচন হয়েছে। ৭ম লিট ফেস্টের  উদ্বোধনী আবহকে ভিন্ন ব্যঞ্জনা এনে দেয় এ গ্রাফিক নভেল।

অনুষ্ঠানে সিরিয়ার অসাম্প্রদায়িকতার কাব্য কণ্ঠস্বর আদেনিসের হাতে মোড়ক উন্মোচনের জন্য ‘মুজিব’ এগিয়ে দেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এক মানবতাবাদীর হাতে উন্মোচিত হয় আরেক মানবতাবাদীর গ্রাফিক নভেল।

বাংলা একাডেমির লনে নেদা শাকিবার আধ্যাত্মিক সুরের মূর্ছনা এবং আলী আহমেদ সাঈদ থেকে ‘সংস অব মিহিআর অব দামাস্কাস’ এর কবি  হয়ে ওঠা আদোনিসের সঙ্গে  থেকে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন ভর্তি দর্শক শ্রোতার আড্ডায় বৃহস্পতিবার শুরু হয় ঢাকা লিট ফেস্টের সপ্তম আসর। উদ্বোধনীতে তার সঙ্গে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানসহ ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কাজী আনিস, সাদাফ সায্ ও আহসান আকবার।

Banglabid

আদোনিস আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উৎসবের উদ্বোধন করেন। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান উৎসবকে বাংলা ও বিদেশী সাহিত্য-সাহিত্যিকের বিশাল মিলনমেলা বলে উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান। আর উদ্বোধক সিরিয়ান কবি আদোনিসকে বাংলাদেশ ও বাংলা একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্ বলেন, ‘সপ্তমবারের মতো এই আয়োজন করতে পেরে আমরা উচ্ছ্বসিত। এ বছর আমরা অন্যান্যবারের চেয়েও অনেক বড় পরিসরে আয়োজন করেছি লিট ফেস্ট। উৎসবে এ বছর বিদেশি অতিথি উপস্থিত হয়েছেন ২৪ দেশের ৭৫ জন। দেশি অতিথি থাকছেন দেড়শ। তিন দিনে ৯০টির মতো সেশনের আয়োজন করা হয়েছে।’ লিট ফেস্টে অতিথিরা গ্রাফিক নভেল ‘মুজিব’ এর মোড়ক উন্মোচন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিট ফেস্টের বিভিন্ন আয়োজন সম্পর্কে সাদাফ সায্ জানান, চলতি আসরে দক্ষিণ এশিয়ার ইংরেজি ভাষার সাহিত্যের সম্মানজনক ডিএসসি প্রাইজ ঘোষিত হবে প্রথমবারের মত। এছাড়া মর্যাদপূর্ণ ব্রিটিশ জার্নাল ‘গ্রান্টা’র যাত্রা এ বছর শুরু হচ্ছে বাংলাদেশ। পাশাপাশি প্রতিবছরের মতো জেমকন সাহিত্য পুরস্কার ঘোষণা থাকছে বলে জানান তিনি।

Reneta

লিট ফেস্টের অন্যতম পরিচালক কাজী আনিস লিট ফেস্ট আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘এ উৎসব আয়োজন আমরা কেন করি, তা অনেকে জানতে চান। এর উত্তর হলো- আমরা সাহিত্য ও শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে চাই। ভাষাভাষীর দিক থেকে বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে।’

“বঙ্গবন্ধু স্বাধীন জাতি হিসেবে আমাদের ভাষা-সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার কথা বলেছিলেন। আমরাও চাই, আমাদের ভাষা-সাহিত্যকে এগিয়ে নিতে, বিশ্বের সামনে আমাদের ভাষা-সাহিত্যকে তুলে ধরতে। লিট ফেস্টে আমাদের মূল মনোযোগের জায়গা থাকে আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি।”

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সা ছাড়লে মেসিকে স্বাগত জানাবেন রোনালদিনহো

পরবর্তী

সাড়ে তিন শ’ বছরেও পুরনো হয়নি লালবাগ কেল্লা মসজিদ

পরবর্তী
লালবাগ কেল্লা মসজিদের প্রাচীন স্থাপনা, ঢাকা, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে তিন শ’ বছরেও পুরনো হয়নি লালবাগ কেল্লা মসজিদ

আইনমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বেশ কিছু সাংবাদিক তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে মতপার্থক্য দূর হয়েছে: আইনমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT