চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন যা বললেন কোহলির ‘অনুপস্থিতি’ নিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
দিল্লি দূষণ: মুখে ‘মাস্ক’ নিয়ে অনুশীলনে লিটন

দিল্লি দূষণ: মুখে ‘মাস্ক’ নিয়ে অনুশীলনে লিটন

‘সত্যিটা হল কোহলির খেলা বা না খেলা আসলেই কোনো ব্যাপার নয়।’ ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেমে পড়ার আগে দেশটির নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতি নিয়ে এভাবেই বলেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস।

টাইগারদের বিপক্ষে তিন টি-টুয়েন্টির সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। কোহলি ছোট ফরম্যাটের সিরিজে বিশ্রাম নিয়েছেন। তবে দুই টেস্টের সিরিজে খেলবেন। সেরা ফর্মের কোহলির এই না থাকা যেকোনো প্রতিপক্ষের জন্যই স্বস্তির হতে পারে।

ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে লিটন অবশ্য সেরকম কিছুই মানেননি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম অনুশীলনের পর ডানহাতি ব্যাটসম্যান জবাবে বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশের যত ভাবনা নিজেদের সেরাটা দেয়া নিয়েই।

কোহলি টানা খেলার ধকলে ছিলেন। সামনেও লাগাতার সিরিজ ভারতের। তিনি যদি বিশ্রাম নেয়া প্রয়োজন মনে করেনই, লিটন সেটাকে ইতিবাচকভাবেই দেখছেন।

‘সে যখন বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে, সেটার পেছনে নিশ্চয় কোনো কারণ আছে, আমরা এটি নিয়ে ভাবছি না। প্রত্যেক খেলোয়াড়কেই নিজের শরীর নিয়ে ভাবতে হয়। বিষয়টি এমনও নয় যে তার অনুপস্থিতিতে ভারতের শক্তি কমে গেছে। অনেক ভালো খেলোয়াড় তাদের দলে আছে।’

ভারত যখন কোহলির না থাকা নিয়ে বাজার গরম করতে চাইছে ‘বাংলাদেশ সুবিধা পাবে’ এই বলে, তখন লিটন মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশও তো দুইজন অভিজ্ঞ ক্রিকেটারকে সিরিজে পাচ্ছে না।

‘এই সিরিজে আমরাও আমাদের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের পাচ্ছি না। সুতরাং যারা আছে আমাদেরও তাদের নিয়েই খেলতে হবে।’

আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান ও পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নেয়া তামিম ইকবালকে ভারত সিরিজে পাচ্ছে না বাংলাদেশ।

বাংলাদেশ-ভারতের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ হবে ৩ নভেম্বর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তিন ম্যাচ সিরিজের পরের দুই লড়াই ৭ নভেম্বর, রাজকোটে এবং ১০ নভেম্বর, নাগপুরে।

টি-টুয়েন্টি সিরিজের পর শুরু হবে দুদলের মধ্যকার দুই টেস্টের সিরিজ। যার প্রথমটি হবে ইন্দোরে এবং দিন-রাতের দ্বিতীয়টি কলকাতায়।

ট্যাগ: কোহলিবাংলাদেশ -ভারত সিরিজলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০ দেশের উচ্চপদস্থ কর্মকর্তার হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের চেষ্টা

পরবর্তী

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় ১৪৪ ধারা জারি

পরবর্তী

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় ১৪৪ ধারা জারি

‘অনেক সহ্য করেছি, আর নয়!’

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT