চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগ ওয়ানে রেকর্ড শিরোপার পথে পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা লিগ ওয়ানে রেকর্ডের পথে, গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্সেইয়ের বিরুদ্ধে ২-১ গোলের জয়ে লিগ ওয়ানে সেন্ট এতিয়েনের সমান রেকর্ড ১০ম শিরোপা জেতার পথে অনেকটাই এগিয়ে গেছে পিএসজি। নেইমার ও কাইলিয়ান এমবাপের লক্ষ্যভেদে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে থাকা পিএসজি বাকিদের ধরা ছোঁয়ার বেশ বাইরে আছে। দুইয়ে থাকা মার্সেই সমান ম্যাচে পেয়েছে ৫৯ পয়েন্ট।

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে হারটা কিছুতেই পিএসজি সমর্থকরা এখনো মানতে পারছেন না। যার প্রেক্ষিতে দর্শকরা আবারো দেখিয়েছে নিজেদের হতাশার বহিঃপ্রকাশ।

Banglabid

বিষয়টি মোটেও ভালো চোখে দেখেননি ফ্রেঞ্চ ক্লাবটির অধিনায়ক মারকুইনহোস। তার ভাষ্য, ‘আমি এই ধরনের পরিবেশ আশা করিনি। একটি ক্লাসিক ম্যাচের জন্য আপনাকে সবকিছু একপাশে রাখতে হবে। এটা (হতাশা প্রকাশ) করার মুহূর্ত ছিল না। আমরা তাদের মানসিকতা বুঝতে পেরেছি। তবে আজ (গতকাল) আপনার গর্বকে একপাশে রাখার দিন ছিল।’

গত মাসে লিগ ওয়ানের ম্যাচে বোর্ডেক্সকে ঘরের মাঠে ৩-০ গোলে জয়ের পরও মেসি ও নেইমারকে দুয়ো দেয়ার মতো কাণ্ড ঘটাতেও তারা পিছপা হননি। বিষয়টিকে অন্যায় বলে দাবি করেছিলেন ফরাসি জায়ান্টদের কোচ মাউরিসিও পচেত্তিনো। এরপর চলতি মাসের শুরুতে লরিয়েন্টের বিপক্ষে জেতা ম্যাচে দুয়োর শিকার হন সার্জিও রামোস।

রোববার রাতে প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে হওয়া ম্যাচের ১২ মিনিটেই পিএসজিকে লিড এনে দেন নেইমার। সতীর্থ মার্কো ভেরাত্তির বাড়ানো বল আদায় করে বাম পায়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়।

Reneta

খেলার ২৩ মিনিটে নেয়া দূরপাল্লার শটে গোলের সুযোগ বঞ্চিত হন মেসি। আট মিনিট পর কর্নার কিক থেকে পাওয়া বলে দুজে ক্যালেটা-কারের ডান পায়ে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা টানেন।

বিরতির আগে ডি বক্সের ভেতর ভ্যালেন্টিন রঙ্গিয়ারের হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে নিশানাভেদ করে পিএসজিকে আবারো লিড পাইয়ে দেন কাইলিয়ান এমবাপে। চলতি মৌসুমে লিগ ওয়ানে এটি ফ্রেঞ্চ তারকার ২১তম গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জো বাইডেনকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির

পরবর্তী

রিয়ালের এমন জয়েও খুশি নন আনচেলত্তি!

পরবর্তী
রিয়াল মাদ্রিদ ফুটবল দল আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের এমন জয়েও খুশি নন আনচেলত্তি!

জনসমাগমে আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তার দাবিতে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪৭

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT