চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রতিনিধি: ক্ষমতার ও মমতার হাত এক করে ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য পরিবেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। চট্টগ্রামে লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের দেয়া গোল্ড মেডেল গ্রহণ করে তিনি এ আহ্বান জানান।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি-ফোর এর ২০তম বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে এবার গোল্ড মেডেল এওয়ার্ড প্রদান করা হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আই টেলিভিশনের পরিচালক মুকিত মজুমদার বাবুকে।
এ উপলক্ষে চট্টগ্রাম ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে দেশে- বিদেশে কাজ করে যাচ্ছেন, এমন একজন পরিবেশ ব্যক্তিত্বকে সম্মান জানানোয় নিজেরাও সম্মানিত হয়েছেন।
সম্মাননা পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে দেশ ও ভবিষ্যত প্রজন্ম রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রন্ধন শিল্পী কেকা ফেরদৌসী তার স্বামী গোল্ড মেডেল এওয়ার্ড প্রাপ্তিতে সংশ্লিষ্ট নবাইকে ধন্যবাদ জানান। এ সময় সবাইকে জলবায়ু ঝুঁকি সম্পর্কে সচেতন হয়ে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হবার আহ্বান জানান চট্টগ্রাম সিটি মেয়র।
অনুষ্ঠানে সাবেক লায়ন্স জেলা গভর্ণনবৃন্দসহ ক্লাবের কয়েকশ সদস্য এবং স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।







