চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লায়নে’র তাড়ায় দিশেহারা ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কোহলি কী করতে চেয়েছিলেন তা বোঝা গেল না। আগের বলে লোকেশ রাহুলের সঙ্গে পরামর্শ করছিলেন। বল যেভাবে এদিক-ওদিক করছিলো, তাতে তার ভ্যাবাচ্যাকা না হয়ে উপায় ছিল না। শেষ পর্যন্ত সেটাই হলেন। নিচু হয়ে আসা এক বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন। ব্যাঙ্গালুরু টেস্টের প্রথমদিন নাথান লায়ন এভাবে সবাইকেই ভুগিয়েছেন। একা আট উইকেট নিয়ে ভারতকে শেষ করে দিয়েছেন ১৮৯ রানে।

ভারতের মাটিতে সফরকারী কোনো বোলারের এটাই সেরা বোলিং। এর আগে ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার ৮ উইকেট নিতে খরচ করেছিলেন ৬৪ রান। লায়ন দিয়েছেন ৫০ রান।

ভারত এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনজুরির কারণে ছিটকে পড়া মুরালি বিজয়ের পরিবর্তে ওপেন করতে নামেন অভিনব মুকন্দ। মুকন্দ যখন দল থেকে বাদ পড়েন তারপর ভারত ৫৬টি টেস্ট খেলে ফেলেছে। এতদিন বাদে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাট হাতে নেমে বেশ নড়বড়ে ছিলেন। স্টার্কের হাত থেকে উড়ে আসা এক ফুলটসে এলবিডব্লিউ হন। ক্রিকেটের ভাষায় নামের পাশে তখন ‘ডাক’।

স্টার্ক এক উইকেট পেলেও গতিতে ধারাবাহিকভাবে বিভ্রান্ত করে গেছেন। কোহলির মতো ক্ল্যাসিক ব্যাটসম্যানও তাকে জবুথবু হয়ে ডিফেন্স করছিলেন। ১৫ ওভার বল করে রান দিয়েছেন ৩৯। মেডেন পাঁচটি।

প্রথম টেস্টের নায়ক স্টিভ ও’কিফও কম যান না। ২১ ওভার হাত ঘুরিয়ে ৪০ রান খরচ করে একজনকে ফিরিয়েছেন।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে লোকেশ রাহুল শুধুমাত্র ব্যতিক্রম। ২০৫ বল খেলে ৯০ রান করেন। অন্যদের মধ্যে করুন নায়ার সর্বোচ্চ ২৬ করেন। শেষ পাঁচজনের কেউ সাতের বেশি করতে পারেননি।

Reneta

ভারত প্রথম টেস্টে ৩৩৩ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে এমনিতে চাপে। টস জিতে সেই চাপ কাটানোর হাসি ফুটেছিল কোহলির মুখে। কিন্তু ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে যেভাবে ধুঁকলেন, তাতে ওই হাসি উবে যাওয়ায় অবাক হওয়ার কিছু থাকছে না!

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT