ক্রিকেট

লাহোরে প্রথমদিনে সমানে সমান লড়ল অস্ট্রেলিয়া

লাহোরে প্রথম দিন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান লাহোরে খেলছেন, তার পাশে ফিল্ডাররা অবস্থান করছেন, ম্যাচ চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

লাহোর টেস্টের প্রথমদিনে স্বাগতিক পাকিস্তানের সাথে সমানে সমান লড়েছে অস্ট্রেলিয়া। শাহিন শাহ আফ্রিদির তোপে দিনের শুরুতে বেশ বিপাকে পড়লেও উসমান খাজা ও স্টিভ স্মিথের ব্যাটে শেষটা ভালো করেছে সফরকারীরা।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে অজিরা।

শাহিন আফ্রিদির বোলিং তোপে দিনের শুরুতে হোচট খায় সফরকারীরা। ইনিংসের তৃতীয় ওভারে শাহিনের দুর্দান্ত ইনসুইংগারে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ডেভিড ওয়ার্নার। এক বল পরে আবারও বিধ্বংসী শাহিন। এবার লাবুশেনকে রিজওয়ানের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান বাহাতি পেসার।

তৃতীয় উইকেটে স্মিথকে সঙ্গী করে ১৩৮ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন খাজা। ব্যক্তিগত ৫৯ রানে স্মিথ আউট হয়েছেন নাসিম শাহের বলে এলবিডব্লিউ হয়ে।

দারুণ ছন্দে থাকা খাজাকে ফেরান সাজিদ খান। আউট হওয়ার আগে ৯ চার ও এক ছক্কায় ৯১ রান করেছেন বাহাতি ওপেনার। ব্যক্তিগত ২৬ রানে নাসিমের দ্বিতীয় শিকারে পরিণত হন ট্রাভিস হেড।

দিনের বাকি ওভারগগুলো অ্যালেক্র ক্যারেকে নিয়ে নির্বিঘ্নে কাটিয়ে দেন ক্যামেরন গ্রিন। ২ চারে মারে ৪৮ বলে ২০ রান করে অপরাজিত আছেন গ্রিন।

 

 

বিষয়:অস্ট্রেলিয়া খাজা নাসিম পাকিস্তান শাহিন স্টিভেন স্মিথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…