চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাহোরে পিএসএলের ফাইনাল খেলবেন বিজয়

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:৪৫ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাকিস্তান ‍সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলবেন এনামুল হক বিজয়। শুরুতে কোনো দলে না থাকলেও লাহোরে অনুষ্ঠিতব্য ফাইনালের জন্য এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে চেয়েছে কোয়েটা। বিজয়কে সেখানে পাঠানোর ব্যাপারে ইতিবাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিসিবির এক পরিচালক চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বিজয়কে খেলতে যাওয়ার ব্যাপারে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেয়া হবে।

তার কিছুক্ষণ পরই বিসিবি কার্যালয়ে এনওসি নিতে আসেন বিজয়। এনওসি হাতে পেলে ভিসার জন্য আবেদন করবেন। সব ঠিকমত এগোলে শুক্রবার লাহোরের উদ্দেশে রওনা হবেন তিনি।

ফাইনালে বিজয়দের প্রতিপক্ষ কারা সেটি জানা যাবে শুক্রবার রাতে। দুবাইয়ে এদিন তৃতীয় কোয়ালিফায়ারের ম্যাচে করাচি কিংসের প্রতিপক্ষ পেশোয়ার জালমি।

Banglabid

বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘এনামুল হক বিজয়কে পিএসএলের ফাইনাল খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা বোর্ড থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেব। প্লেয়ারদের নিরাপত্তা আমাদের প্রধান শর্ত। সব বিষয় চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নেব।’

দুবাইয়ে শুরু হওয়া পিএসএলের এবারের আসরে অংশ নেন বাংলাদেশের তিন ক্রিকেটার। কোয়েটার হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, পেশোয়ার জালমির হয়ে তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে প্লে-অফ রাউন্ড শুরুর আগেই সাকিব এবং মাহমুদউল্লাহ দেশে ফিরে আসেন। দু’জনই ২৭ ফেব্রুয়ারি মুশফিকদের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যান। আর দুবাই থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেন তামিম ইকবাল।

পাকিস্তানে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে পিএসএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়, পিএসএলের ফাইনাল তারা আয়োজন করবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। লাহোর আসা-যাওয়া থেকে শুরু করে ক্রিকেটারদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথাও বলা হচ্ছে পিসিবির পক্ষ থেকে। তবে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে আগেই পিএসএলের ফাইনাল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ক্রিস গেইল, কাইরণ পোলার্ড, টাইমাল মিলস, কেভিন পিটারসেন, লুক রাইট, নাথান ম্যাককালাম, শেন ওয়াটসন, ব্র্যাড হ্যাডিনের মতো তারকা বিদেশি ক্রিকেটাররা।

Reneta

তারপরও পিসিবি বিদেশি ক্রিকেটারদের লাহোরে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। যে কোনো মূল্যেই লাহোরে পিএসএলের ফাইনাল আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুল হক বিজয়পিএসএল
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত।

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT