চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল কার্ড দেখানোয় রেফারিকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

লালকার্ড দেখানোর কারণে রেফারিকে গুলি করে হত্যা করেছে এক ফুটবলার। এমন ঘটনাই ঘটেছে মেসির দেশ আর্জেন্টিনায়। ওই রেফারিকে পরপর তিনটি গুলি করা হয়। প্রথম গুলি করা হয় তার মাথায়। এরপর গলায় এবং শেষ গুলি করা হয় বুকে।

আর্জেন্টিনার কোরদোবা জেলায় চলছিল ফুটবল ম্যাচ। এতে ৪৮ বছরের রেফারি সিজার ফ্লোরেস লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন এক খেলেয়াড়কে।

মাঠ থেকে রিজার্ভ বেঞ্চে ফিরে এক মিনিটের মধ্যেই রেফারিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন সেই ফুটবলার। তখনই একটি গুলি গিয়ে লাগে অন্য এক ফুটবলারের গায়ে। ২৫ বছরের ওয়াল্টার জারাতের গুলি লাগলেও তিনি এখন সুস্থ আছেন।

পুলিশ জানিয়েছে সেই ফুটবলারের ব্যাগ প্যাকেই ছিল বন্দুক। সে রিজার্ভ বেঞ্চে ফিরে ব্যাগ থেকে বন্দুক নিয়ে মাঠে ছুটে আসেন। ততক্ষণে খেলা আবার শুরু হয়ে গেছে। তার মধ্যেই রেফারিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। মাঠেই লুটিয়ে পরেন সিজার। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এখনও সেই ফুটবলারকে ধরতে পারেনি পুলিশ। কোরদোবা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পুরো ঘটনাটাই ঘটেছে ম্যাচ চলার সময়। আমরা জানি না রেফারির সঙ্গে ঠিক কী হয়েছিল। কিন্তু সেই ফুটবলার এতটাই রেগে ছিল যার ফলে এমন ঘটনা ঘটিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনা ফুটবললালকার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-মাওয়া সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

এপ্রিল ২১, ২০২৬
ছবি: নটর ডেম ম্যাথ ক্লাবের প্রতিনিধি ও চ্যানেল আই নিউজের চীফ নিউজ এডিটর মীর মাসরুর জামান

নটর ডেম ম্যাথ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো চ্যানেল আই

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফাহমিদার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা’

এপ্রিল ২১, ২০২৬

বিশ্বব্যাপী খাদ্যসংকট ক্রমেই বাড়ছে: ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT