লালমনিরহাটে পিটিয়ে হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ

Burnt ground with charred remains, scattered wood, and plastic crates, indicating recent fire incident in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে একজনকে পিটিয়ে হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনার পর থেকে উপজেলার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজার ও ইউনিয়ন পরিষদ এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও গ্রাম পুলিশ টহল দিচ্ছে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহ পোড়ানোর বিষয়ে তদন্ত চলছে। স্থানীয় বিভিন্নজনের সঙ্গে কথা বলছে পুলিশ। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনাস্থলে সিআইডি’র দুটি টিম কাজ করছে। ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করার কাজ চলছে।
বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়ন পরিষদের সামনে একজনকে পিটিয়ে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় একদল লোক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






