পরিবেশ

লালমনিরহাটে খোলা জায়গায় পাথর ক্রাশিংয়ে পরিবেশ দূষণ

লালমনিরহাটে খোলা জায়গায় পাথর ক্রাশিংয়ে পরিবেশ দূষণ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে প্রতিদিনই ভারত ও ভুটান থেকে পাথর বোঝাই ট্রাক আসছে। স্থলবন্দরের বিভিন্ন জায়গায় স্তুপ করে ক্রাশিং মেশিনে এসব পাথর ভাঙা হচ্ছে। খোলা জায়গায় পাথর ভাঙার কারণে ধুলা উড়ে শহরের পরিবেশ দূষিত হচ্ছে। এলাকার মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আবাসিক হোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে লাইমস্টোন, বড় পাথর, ডলোমাইটসহ বিভিন্ন জাতের পাথর আমদানি হচ্ছে। সড়কের দু’পাশে বড় বড় মেশিন বসিয়ে এসব পাথর ভাঙা হচ্ছে। এর ধুলায় সয়লাব বুড়িমারী শহর।

গুড়ো পাথরের ধুলায় সর্দি, কাশি, নিউমোনিয়া, সিলোকোসিস, ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বুড়িমারীবাসী। আবাসিক, বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পাথর ক্রাশিং মেশিন বন্ধ করা অথবা সার্বক্ষণিক পানি ছিটানোর দাবি এলাকাবাসীর।

গণসচেতনতা বাড়ানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন। বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা স্থানীয়দের।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:লালমনিরহাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…