মন্ত্রিসভার বৈঠকে কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দের মৃত্যুতে মন্ত্রিসভায় শোকপ্রস্তাব গৃহীত হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
গত শুক্রবার (২১এপ্রিল) সঙ্গীতশিল্পী লাকী আখান্দ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। টানা আড়াই মাস ধরে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।







