হিমালয়ের ২৩, ১১৩ ফুট উঁচু ‘লাকপা রি’ পর্বতশিখরে প্রথম অভিযানে যাচ্ছে বাংলাদেশ। তিব্বতে এভারেস্ট-এর উত্তর-পূর্বে ২৩,১১৩ ফুট উঁচু ‘লাকপা রি’ পর্বতশিখর অবস্থিত।
বাংলাদেশের পর্বতারোহী দল ২৯ এপ্রিল রোববার নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এবং ২ মে তিব্বত সীমান্ত ‘ক্যারুং’ থেকে ২৫ দিনব্যাপি অভিযান শুরু করবে।
এ অভিযানের দলনেতা এম এ মুহিত এর আগে দুই বার এভারেস্ট আরোহণ করেছেন; অপর সদস্যদের মধ্যে বাহলুল মজনু পাঁচটি এবং শায়লা পারভীন একটি ৬,০০০ মিটার পর্বত আরোহণ করেছেন।
‘লাকপা রি’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং যৌথভাবে স্পন্সর করছে প্যারাগন এগ্রো লিমিটেড, আরলা ফুডস্ বাংলাদেশ লিমিটেড, এমকে এন্টারপ্রাইজেস লিমিটেড ও আজিম গ্রুপ।










