লাইফ সাপোর্টে তামিল অভিনেতা বিবেক

তামিল অভিনেতা বিবেকের ছবি, তিনি গ্লাসে চশমা পরা এবং হালকা হাসি হাসছেন, ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বৃহস্পতিবার কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছিলেন তামিল ছবির তারকা অভিনেতা বিবেক। ঠিক তার একদিন পরেই এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে। আছেন লাইফ সাপোর্টে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার সকাল থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন অভিনেতা। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা। এখনও পর্যন্ত হাসপাতালের তরফে বিবেকের শারীরিক পরিস্থিতি নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।
গতকাল ওমানদুরারের সরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বেসরকারি হাসপাতালের জায়গায় কেন সরকারি হাসপাতালকে বেছে নিলেন অভিনেতা, সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘কোভিড ১৯ ভ্যাকসিন নেওয়া সুরক্ষিত তা বোঝাতেই আমি এই টিকা নিলাম।’
তিনি বলেন, হাসপাতালের দরজা সবার জন্য খোলা, সেই বার্তা পৌঁছে দিতেই এখানে আসা।






