চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসে স্বপ্নের টেস্ট অভিষেক চায় আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৩, জুন ২০১৭
স্পোর্টস
A A
আয়ারল্যান্ড-আফগানিস্তান

আইসিসির ঐতিহাসিক এক সিদ্ধান্তে একসঙ্গে টেস্ট স্ট্যাটাস পেয়েছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। আর টেস্টের অভিজাত দলে ঢুকেই নিজেদের অভিষেক নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ২০১৮ সালের মে’তে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে চায় আইরিশরা।

আইসিসির পরিকল্পনা ছিল টেস্টে র‌্যাঙ্কিংয়ের নয় এবং দশ নম্বর দলগুলোকে নিয়ে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে ইন্টারন্যাশনাল কাপ আয়োজনের। ইংল্যান্ড প্রতিশ্রুতি দিয়েছিল ২০১৯ সালের মে মাসে ইন্টারন্যাশনাল কাপের বিজয়ীর সঙ্গে লর্ডসে টেস্ট খেলবে।

কিন্তু বৃহস্পতিবার সদস্য দেশগুলোর সর্বসম্মতিক্রমে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানকে টেস্ট সদস্য পদ দিয়েছে আইসিসি। ইন্টারন্যাশনাল কাপও আর হচ্ছে না। তাই ক্রিকেট আয়ারল্যান্ড চাচ্ছে সেই সময়টাকে এক বছর এগিয়ে এনে ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলতে।

Banglabid

এই দুই দলের লড়াইয়ে সমর্থকদের বেশ ভিড় লক্ষ্য করা যায় মাঠে। আইরিশ বোর্ড প্রধান ওয়ারেন ডিউট্রাম চান সেই সমর্থনটাকে কাজে লাগিয়ে লর্ডসে আয়ারল্যান্ডের টেস্ট অভিষেক ঘটাতে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্মকর্তা টম হ্যারিসনের সঙ্গেও কথা বলতে চান ডিউট্রাম, ‘যদিও আমি শতভাগ নিশ্চিত নই। কিন্তু যখন আমি হ্যারিসনের সঙ্গে বসবো চেষ্টা করবো আমাদের দেয়া তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে।’

এই লর্ডসেই নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আয়ারল্যান্ড। সেই ম্যাচে দর্শক উপস্থিতি ছিল প্রায় ২৫ হাজার।

‘আমরা দেখেছি মে মাসে কী পরিমাণ দর্শক হয়েছিল। ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা রাগবি লিগ শেষ হয়ে যাওয়ার পর এমন দর্শক সমাগম বেশ আশাব্যঞ্জক তো বটেই।’ বলেন আইরিশ বোর্ড প্রধান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান-আয়ারল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাকারিয়া স্ট্রিটে নুসরাত ফারিয়া

পরবর্তী

যুদ্ধের দেশে সাদা পোশাকের ক্রিকেট

পরবর্তী
আফগাঙ্কিস্তান-আয়ারল্যান্ড

যুদ্ধের দেশে সাদা পোশাকের ক্রিকেট

তাহসান

তাহসান গ্যাংস্টার!

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT