চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ড, আফগানিস্তানের টেস্ট ভাগ্য খুলবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
স্পোর্টস
A A

আয়ারল্যান্ড, আফগানিস্তানের জোর দাবি ছিল। সঙ্গে যোগ হয়েছিল নতুন টেস্ট সদস্য বাড়ানোর চাপ। দুই দুইয়ে চার মিলিয়ে বৃহস্পতিবার শিকে ছিঁড়তে পারে এই দুই দলের। দুবাইয়ে আইসিসির সাধারণ সভার সম্মতি মিললেই একাদশ এবং দ্বাদশ দল হিসেবে টেস্ট মর্যাদা পাবে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান।

সবশেষ ২০০০ সালে দশম দেশ হিসেবে বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেয়ার পর আইসিসি টেস্টের স্বীকৃতি দেয়নি আর কোনও দেশকে। সহযোগী দেশের মর্যাদা নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিতই ভালো খেলেছে এই দুটি দেশ।

যুদ্ধ-বিগ্রহে বিধ্বস্ত আফগানিস্তান ক্রিকেটবিশ্বের অন্যতম চমকের নাম। ২০১৫ বিশ্বকাপে অংশ নেয়ার পাশাপাশি পরের বছর টু-টুয়েন্টি বিশ্বকাপেও চমকে দিয়েছিল দেশটি। দলটির কাছে হার দেখেছে সেই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও।

আর আয়ারল্যান্ড তো ২০০৭ বিশ্বকাপেই সুপার এইটে খেলেছে। সেই আসরে পাকিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে চমক দেয়া শুরু আইরিশদের।

আইসিসির নিয়ম অনুযায়ী কোনও দেশকে টেস্ট সদস্য হিসেবে স্বীকৃতি দিতে হলে সবগুলো ক্রিকেট খেলুড়ে দেশের ভোটের প্রয়োজন হবে দেশ দুটির। যদি সব দেশ সম্মত হয় তাহলে বৃহস্পতিবারই ক্রিকেটের অভিজাত দলগুলোর কাতারে নাম লেখাবে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান-আয়ারল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT