চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের দেশে সাদা পোশাকের ক্রিকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৩, জুন ২০১৭
স্পোর্টস
A A
আফগাঙ্কিস্তান-আয়ারল্যান্ড

সাদা পোশাকেও এভাবে উচ্ছ্বাসে ভাসবে আফগানিস্তান?

দেড় দশক ধরে যুদ্ধ চলে আসা আফগানিস্তানে যে ক্রিকেট খেলা হবে সেটাই ভাবেনি অনেকে। সেই আফগানরা যখন একের পর এক চমক জাগিয়ে, ক্রিকেটবিশ্বের শ্রদ্ধা অর্জন করে টেস্ট স্ট্যাটাস পেল তাতে অবাক অনেকেই। কিন্তু তাতে আফগানদের কী আসে যায়? দেশটির জনগণ এখন মোহাম্মদ নবী, রশিদ খানদের সাদা পোশাক প্রাপ্তির আনন্দ উদযাপনেই ব্যস্ত।

বৃহস্পতিবার ইংল্যান্ডের ওভালে আইসিসির সাধারণ সভায় সদস্য দেশগুলোর সর্বসম্মতিক্রমে একাদশ এবং দ্বাদশ দেশ হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান।

তালেবানদের হুমকি-হামলায় জর্জরিত যে দেশ ক্রিকেট খেলার সাহস পেত না এখন তারাই যখন ক্রিকেটের অভিজাত অঙ্গনে পা ফেলেছে আনন্দতো একটু বেশি হবেই। আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রধান আতিফ মাশালের কথায় বেরিয়ে এসেছে সেই আনন্দের বহিঃপ্রকাশ, ‘আফগানিস্তানের বহুদিনের লালিত স্বপ্ন এই অর্জন, আমরা অনেক দিন থেকেই ব্যাকুলভাবে চেয়ে ছিলাম এই স্ট্যাটাসের জন্য।’

Banglabid

আফগানিস্তানকে টেস্ট দল হিসেবে স্বীকৃতি দেয়ায় মিশাল ধন্যবাদ জানিয়েছেন সমস্ত টেস্ট দলগুলোকে, ‘আমরা টেস্ট স্ট্যাটাস এবং পূর্ণ সদস্যপদের জন্য সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমাদের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। এমনকি পুরো দেশকেও।’

কেবল স্বীকৃতি পেলেই যে টেস্ট খেলা যায় না এ নিয়েও এখন ভাবতে হচ্ছে আফগানদের। কাবুলের ২৪ বছর বয়সী তরুণ মোহাম্মদ দাউদ যেমন শঙ্কিত তাদের অবকাঠামো নিয়ে, ‘আফগানিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো কোনও মাঠ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে স্বাগতিকদেরই জীবনের নিরাপত্তা নেই। এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না যে আপনি টেস্ট খেলার সুযোগ পেলেন অথচ নিজের দেশে আপনাদের খেলার মতো মাঠ নেই।’

গত বছর থেকে শারজাকেই নিজেদের হোম গ্রাউন্ড বানিয়েছে আফগানরা। পাকিস্তানি সাবেক তারকা ব্যাটসম্যান ইনজামাম-উল-হকের জায়গায় কোচ হয়েছেন ভারতের লালচাঁদ রাজপুত। এত কিছুর পরও যদি নিজেদের অবকাঠামো ঠিক করতে না পারে আফগানরা তাহলে কী উঠে আসবে ভবিষ্যতের নবী-রশিদরা? এর সঠিক উত্তর জানা নেই বোর্ড সভাপতি মায়সালেরও।

Reneta

তবে তার বিশ্বাস পারবে আফগানিস্তান। একাধিকবার বিভিন্ন দেশের কাছে পরাধীনতা বরণ করার পরও যখন হাল ছাড়েনি আফগানরা, মায়সালের স্বপ্ন ক্রিকেট বিশ্বে ঠিকই প্রতিষ্ঠিত হতে পারবে সেই আফগানিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান-আয়ারল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লর্ডসে স্বপ্নের টেস্ট অভিষেক চায় আয়ারল্যান্ড

পরবর্তী

তাহসান গ্যাংস্টার!

পরবর্তী
তাহসান

তাহসান গ্যাংস্টার!

আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে পুলিশ সদস্যসহ নিহত ১৩

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT