স্পোর্টস

লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট

লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট

লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজের প্রথম টেস্ট। টসে জিতে নিউজিল্যান্ড ব্যাট করতে পাঠায় স্বাগতিকদের।

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৩০ রানে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর পঞ্চম উইকেটে হাল ধরেন জোয়ে রুট ও বেন স্টোকস। এ জুটি ১শ’ ৬১ রান যোগ করে দলের অবস্থান সুসংহত করেন।

কিন্তু দু’জনেই অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি। স্টোকস ৯২ ও রুট ৯৮ রানে ফিরে যান। দিনশেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩শ’ ৫৪ রান।

বিষয়:ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…