চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লম্বা চুল নিয়ে বিরক্ত সোহানা সাবা

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১০:২৪ পূর্বাহ্ণ ২৭, মে ২০১৭
বিনোদন
A A
সোহানা সাবা

সোহানা সাবা

‘লম্বা চুল আর একদম ভালো লাগছে না। দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। তাই ছোট করে ফেললাম।’ বললেন ছোট পর্দা ও বড় পর্দার তারকা সোহানা সাবা। আজ শনিবার সকালে কলকাতায় গেছেন তিনি।

এখন ঢাকার চেয়ে কলকাতায় তিনি বেশি ব্যস্ত। ভারতের বাংলা ছবিতে ক্রমেই নিজের অবস্থান তৈরি করছেন। ‘ষড়রিপু’র পর অভিনয় করেছেন হরনাথ চক্রবর্তীর ‘এপার ওপার’ ছবিতে। এই ছবিতে তার নায়ক ভারতের বাংলা সিরিয়ালের জনপ্রিয় তারকা সৌরভ। একই নায়কের সঙ্গে এখন আরও একটা ছবিতে অভিনয় করছেন তিনি। ছবির নাম চূড়ান্ত হয়নি। চুক্তি হয়েছে দুটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে। নতুন ছবিতে কাজের ব্যাপারেও আলোচনা হচ্ছে।

সোহানা সাবা বললেন, ‘মনে হচ্ছে, এ বছর খুব বেশি সময় ঢাকায় থাকতে পারব না।’

কলকাতায় গিয়ে এখন আর তিনি হোটেলে উঠছেন না, ফ্ল্যাট নিয়েছেন। বললেন, ‘যেহেতু অনেক সময় থাকতে হচ্ছে, তাই বালিগঞ্জে একটা ফ্ল্যাট নিয়েছি। ভাড়া।’

৬ মে ঢাকায় এসেছেন। আবার ২৭ মে চলে যাচ্ছেন। কলকাতায় কাজ বাড়ছে, তাহলে ঢাকায় আসার দরকার কী? সোহানা সাবা বললেন, ‘ছেলের টানে চলে আসি। স্বরবর্ণ বড় হচ্ছে। ওর আড়াই বছর। আমার মামণির কাছেই থাকে। কিন্তু আমি ওকে ছেড়ে খুব বেশি দিন একা থাকতে পারি না।’

সোহানা সাবা

তাহলে ছেলেকে সঙ্গে নিয়ে গেলেই ঘন ঘন আসার ঝামেলা মিটে যায়! সোহানা সাবা বললেন, ‘কিছুদিন আগে টানা শুটিং চলছিল। কিছুতেই আর কাজে মন বসাতে পারছিলাম না। পরিচালক তা বুঝতে পেরে এক দিনের ছুটি দিলেন। আমি ঢাকায় এসে মামণি আর স্বরবর্ণকে সঙ্গে নিয়ে কলকাতায় যাই। সেখানে কাজের ফাঁকে ওদেরকে নিয়ে শান্তিনিকেতনে গেছি, পার্কে গেছি। ওই সময়টা আমার দারুণ কেটেছে।’

আর ভারতের চলচ্চিত্রের মানুষগুলো নিয়ে বললেন, ‘ওরা এখন আমাকে ওদের ভাবছে। এটা আমার জন্য খুবই পজিটিভ।’

আবার চুল প্রসঙ্গ। এত এত ছবিতে কাজ করতে হচ্ছে, আর আপনি চুলটা ছোট করে ফেললেন? হাসলেন সোহানা সাবা। বললেন, ‘কলকাতা থেকে পরচুলা এনেছি। দারুণ! যেমন ইচ্ছা তেমন ভাবে চুলের স্টাইল করতে পারছি। চুলের স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট বলতে পারেন। শুধু শুধু লম্বা চুলের ঝামেলা কেন?’

ট্যাগ: সোহানা সাবা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেরদৌস আরাকে সম্মাননা

পরবর্তী

শুটিংয়ে অজ্ঞান হলেন মিম!

পরবর্তী
শুটিংয়ের ফাঁকে সৃজিত মুখার্জির রান্নার প্রস্তুতি। সঙ্গে মিম, প্রসেনজিৎ​, আরিয়ান আর ফেরদৌস

শুটিংয়ে অজ্ঞান হলেন মিম!

চুলে তেলতেলে ভাব!

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT