চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লবণের অতিরিক্ত মূল্য ঠেকাতে ভোক্তা অধিকার’র অভিযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

লবণের অতিরিক্ত মূল্যর গুজব ঠেকাতে রাজধানীতে ছয়টি টিম ছয় এলাকায় কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক(উপ-সচিব) মঞ্জুর শাহরিয়ার। রাজধানীর কাঁচপুর, শনির আখড়া, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি ও সুপার শপগুলোতে অভিযান চালানো হচ্ছে।

এক কেজির বেশি লবণ ক্রয়-বিক্রয় না করতে ক্রেতা-বিক্রেতার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

লবণের মূল্যবৃদ্ধির ঘটনাটি সম্পূর্ণ গুজব উল্লেখ করে চ্যানেল আই অনলাইনকে মঞ্জুর শাহরিয়ার বলেন: লবণের মূল্যবৃদ্ধির ঘটনাটি সম্পূর্ণ গুজব। গুজব ও অতিরিক্ত মূল্য প্রতিরোধে যে কোনো ধরণের অভিযোগ পেলে তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানাতে বলেছেন তিনি। অতিরিক্ত মূল্য নিচ্ছে এমন কোনো অভিযোগ থাকলে সেই ঘটনার ভিডিও অথবা অডিও ধারণ করে ভোক্তা অধিকারের ফেসবুক পেজ অথবা ই-মেইল করে জানাতে বলা হয়েছে। অথবা ভোক্তা অধিকারের দেয়া নাম্বারে ফোন করে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ওই কর্মকর্তা। দুপুর থেকে এই অভিযোগে প্রায় ২৫০টির বেশি অভিযোগ পেয়েছেন বলে জানান তিনি।

চ্যানেল আই অনলাইনকে মঞ্জুর শাহরিয়ার বলেন: সাভারের অভিযান পরিচালনার সময় এক ব্যক্তি ১০ কেজি লবণ কিনে নিয়ে যাচ্ছিলেন। পরে তাকে বোঝানোর পর এবং আশপাশের মানুষকে বিস্তারিত জানানোর পর তারা অতিরিক্ত লবণ ফেরত দিয়ে এক কেজি লবণ কিনে নিয়ে যান। এ জন্য আমাদের সবার প্রতি আহ্বান থাকবে অতিরিক্ত লবণ না কিনে এককেজি লবণ কিনুন। বিক্রেতাদের প্রতি আহ্বান অতিরিক্ত লবণ ও অতিরিক্ত মূল্য যেন না রাখেন তারা।

তিনি বলেন: লবণের অতিরিক্ত দাম নেয়ায় সাভারের দুটি দোকানকে এক লাখ টাকা করে জরিমানা করাসহ দোকানগুলো সাময়িক বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া রাজধানীর ইস্কাটনের দুটি দোকানকে ৩০ হাজার টাকা করে দুটি দোকানকে জরিমানা করা হয়েছে।

লবণের দাম বাড়ানো ঠেকাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেয়া পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে মঞ্জুর শাহরিয়ার বলেন: আমরা রাজধানীসহ সারা বাংলাদেশে এ গুজব প্রতিরোধ এবং লবণের অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিরোধ কাজ করে যাচ্ছি। এজন্য রাজধানীতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৬ টি টিম কাজ করছে। আমাদের ৮ জন অফিসারের নের্তৃত্ব এ অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া রাজধানীর বাইরে আমরা স্থানীয় প্রশাসনের সহায়তায় জন সচেতনা বৃদ্ধি ও লবণের অতিরিক্ত মূল্যর প্রতিরোধে কাজ করছি। লবণের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ থাকলে তা

Reneta

জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র: ফোনঃ ০২-৫৫০১৩২১৮ মোবাইল: ০১৭৭৭-৭৫৩৬৬৮. ই-মেইল: [email protected], 01624276012 জানাতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লবণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT