চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডন হামলায় চিন্তিত নন মাশরাফি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ০৪, জুন ২০১৭
স্পোর্টস
A A

দুই সপ্তাহের ব্যবধানে দুটি হামলা। তার ভেতরই ইংল্যান্ডে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অথচ বাংলাদেশে এমন হলে অস্ট্রেলিয়ার মতো দেশ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে দুই মিনিট ভাবতো না। মাশরাফির সংবাদ সম্মেলনে অবধারিতভাবে প্রসঙ্গটি চলে আসে। আর তাতে অধিনায়কের জবাব, ‘এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেটের বরং ভালো হলো। অনেক সময় আমাদের দেশে এমন কারণে খেলা হয় না। এগুলো দেখে মানুষ সাহস পাবে।’

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজের দক্ষিণ প্রান্তে স্থানীয় সময় শনিবার রাত ১০টার কিছু পরে (বাংলাদেশ সময় রোববার ভোর ৪টার দিকে) একটি বড় ভ্যান জাতীয় গাড়ি দিয়ে প্রথম হামলা চালানো হয়। গাড়িটি ফুটপাতে পথচারীদের ওপর তুলে দিলে সঙ্গে সঙ্গে অন্তত একজন পথচারীর মৃত্যু হয়। ওই সময় আহত হয় আরও কয়েকজন। কয়েকদিন আগে একটি কনসার্টে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল।

একই ধরনের হামলার অজুহাত দিয়ে বাংলাদেশে খেলতে আসেনি অস্ট্রেলিয়া। ইংল্যান্ড দল আসলেও তাদের কয়েকজন খেলোয়াড় নাম প্রত্যাহার করে নেন। মাশরাফি মনে করছেন এখন থেকে অন্য দলগুলো বুঝতে পারবে এমন পরিস্থিতির ভেতর ক্রিকেট খেলতে সমস্যা হয় না, ‘সারাবিশ্বেই এসব হচ্ছে। স্বাগতিকদের নিরাপত্তা ভালো থাকলে সমস্যা হয় না। যখন ইংল্যান্ড আমাদের দেশে গিয়েছিল আমরা ধন্যবাদ দিয়েছিলাম। মরগান বা হেলস যায়নি। হয়তো তারা ভয় পেয়েছিল। এখন তারা বুঝবে তাদের দেশেও এমন হচ্ছে।’

সন্ত্রাসী হামলার বিষয়ে বাংলাদেশের কোনও চিন্তা নেই বলেও জানিয়ে দেন তিনি, ‘হামলা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা অধিকাংশ সময় হোটেলে থাকি। হোটেলের নিরাপত্তা ভালো। তাছাড়া আইসিসির নিরাপত্তায় আমাদের পূর্ণ আস্থা আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমাশরাফিলন্ডন হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT