চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডন হামলাকারীদের জানাযা পড়াতে ইমামদের অস্বীকৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ০৬, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে হামলাকারীদের জানাযা নামাজে অংশ নিতে দেশটির ১৩০ জনের বেশি ইমাম অস্বীকৃতি জানিয়েছেন। এমন হামলার নিন্দা জানিয়ে তারা দেশ থেকে চরমপন্থীদের মূলোৎপাটনের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন।

ইসলাম ধর্মের রীতি অনুযায়ী মৃত ব্যক্তিকে কবর দেয়ার আগে তার জানাযা নামাজ সম্পন্ন করতে হয়। একজন ইমাম বিশেষ এই নামাজ পরিচালনা করে থাকেন। জানাযা নামাজে ইমামদের অংশ না নেয়ার এই সিদ্ধান্ত বিরল ঘটনা।

যুক্তরাজ্যের বিভিন্ন স্কুল এবং প্রতিষ্ঠানের ইমামরা লন্ডন হামলার নিন্দা জানিয়েছেন। হামলায় নিহতদের পরিবারের সাথে সহমর্মীতা জানিয়েছেন তারা। হামলায় নিহতদের পরিববারের সদস্যদের নিদারুণ কষ্ট ও দুঃখের বিষয়টি চিন্তা করে হামলাকারীদের জানাযা নামাজে অংশ নেবেন না বলে ইমামদের পক্ষ থেকে জানানো হয়।

Banglabid

ঠান্ডা মাথার এই খুনিদের কৃতকর্ম ক্ষমার অযোগ্য উল্লেখ করে ইমামরা আরও বলেন, নিহত ব্যক্তির জানাযা নামাজে অংশ নেয়া মুসলিমদের কর্তব্য। কিন্তু লন্ডন হামলায় অংশ নেয়া ব্যক্তিদের জানাযা নামাজে আমরা অংশ নেব না।

একই সাথে আমরা এটিও আশা করছি যে দেশের অন্যসব ইমামও আমাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে জঘন্য হামলাকারীদের জানাযায় অংশ নেয়া থেকে বিরত থাকবেন। ইসলাম এই ধরনের ঘৃণ্য কাজ কখনোই সমর্থন করে না।

লন্ডন ব্রিজ ও বরোহ মার্কেটে স্থানীয় শনিবার রাতের এই হামলায় ৩ হামলাকারীসহ ১০ জন নিহত ও ৪৮ জন আহত হন। এটি গত মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে চালানো তৃতীয় সন্ত্রাসী হামলা।

Reneta

হামলায় নিহতদের মধ্যে তিনজনের পরিচয় দিয়েছে বিবিসি। নিহতদের মধ্যে কানাডার নাগরিক ক্রিসি আর্চিবাল্ডকে (৩০) প্রথমে শনাক্ত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লন্ডন হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

পরবর্তী

বিচারপতি ও কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার

পরবর্তী

বিচারপতি ও কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার

রপ্তানি উন্নয়ন ব্যুরো

রপ্তানি লক্ষ্যমাত্রায় হোঁচট খেলেও প্রবৃদ্ধি বেড়েছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT