চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাপুরুষোচিত হামলায়’ দ্রুত ব্যবস্থা নিতে বললেন রুশনারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের উত্তর লন্ডনে ফিন্সবারি পার্ক মসজিদের কাছে গাড়ি দিয়ে হামলার ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী শোক জানিয়েছেন। এই ‘ভয়াবহ আক্রমণের’ বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

রোববার স্থানীয় সময় রাতে উত্তর লন্ডনের মসজিদটির কাছে ১০-১৫ জন পথচারীর ওপর দ্রুত গতিতে একটি কাভার্ড ভ্যান উঠে যায়। এই হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত একজন নিহতসহ আহত হন ১০ জন। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে একে ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ হিসেবে দেখে কাজ করতে লন্ডন পুলিশকে নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড জানান,  এই হামলাকে পুলিশ “একটি সন্ত্রাসী হামলা” হিসেবেই দেখছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হামলা চালানো ওই ভ্যানটি নামাজ শেষ করে লোকজন বের হওয়ার অপেক্ষায় বেশ কিছুক্ষণ ধরেই রাস্তার এক পাশে পার্ক করা ছিল। হামলার শিকার বেশিরভাগ মানুষই সারাদিনের রোজা শেষে ইফতার করে মাগরিবের নামায আদায় করতে মসজিদে গিয়েছিলেন এবং নামায শেষে সেখান থেকে ফিরছিলেন। হামলাকারী গাড়িচালক ‘আমি সব মুসলিমকে হত্যা করতে চাই’ বলেও চিৎকার করছিল।লন্ডন-মসজিদের সামনে হামলা

একজন মুসলিম হিসেবে মুসলিম সম্প্রদায়ের প্রতি এই ‘জঘন্য হামলার’ তীব্র নিন্দা জানান রুশনারা আলী। ‘পবিত্র রমজান মাসে নিরীহ মানুষদের লক্ষ্য করে কাপুরুষোচিত এই হামলা চালানো হয়েছে’ উল্লেখ করে রুশনারা আলী আক্রান্ত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ভয়াবহ এই হামলায় তিনি ‘গভীরভাবে মর্মাহত ও দুঃখিত’ উল্লেখ করে এক বিবৃতি দেন ।

কাপুরুষোচিত এই হামলার এবং বিভাজন সৃষ্টিতে সচেষ্ট সকল ধরণের কট্টরপন্থার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

এর আগে লন্ডন এবং ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলাসহ সাম্প্রতিক এই ভয়াবহ আক্রমণেও জরুরি সেবা সংস্থা এবং পুলিশের অক্লান্তভাবে কাজ করে যাওয়ার জন্য তাদের ধন্যবাদ জানান।

Reneta

লন্ডন ব্রিজ ও বারো মার্কেটে হামলায় (৩ জুন) ৭ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হন। আর ২২ মে ব্রিটেনের ম্যানচেস্টার শহরে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে বোমা হামলায় ১৯ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হন।

এছাড়াও নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে শঙ্কিত মসজিদগুলোর পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেরও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানান রুশনারা আলী। যেকোন সমাবেশে আগতদেরও বাড়তি নিরাপত্তা বিধানের আহ্বান জানান।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত যুক্তরাজ্যের মধ্যবর্তী নির্বাচনে তৃতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন রুশনারা আলী। বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। ২০১০ সালে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন রুশনারা আলী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুশনারা আলীলন্ডন হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT