বিনোদন

লন্ডন চলচ্চিত্র উৎসবে লড়বে মাজিদি’র হিন্দি ছবি

লন্ডন চলচ্চিত্র উৎসবে মাজিদি’র হিন্দি ছবির প্রিমিয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ছবিতে একজন ব্যক্তি সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছেন, দ্বিতীয় ছবিতে মাজিদি।. Channel i News – চ্যানেল আই নিউজ

৪ অক্টোবর বুধবার থেকে শুরু হচ্ছে চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল’। এবার বসেছে এ উৎসবের ৬১ তম আসর। মোট ৬৭ টি দেশের ২৩৭ টি চলচ্চিত্র অংশ নিয়েছে এবার। এরইমধ্যে সেরা ছবি নির্বাচন নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। আর এরমধ্যেই শোনা গেল, এই চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় নতুন ছবি নিয়ে অংশ গ্রহণ করতে যাচ্ছেন ইরানের প্রখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি।

লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের মূল আসর নিয়ে এরইমধ্যে সিনেমা দুনিয়ায় শুরু হয়েছে গুঞ্জন। আর এই গুঞ্জনে সবাই বলাবলি করছেন, সেরার প্রতিযোগিতায় এগিয়ে থাকবে ইরানী চলচ্চিত্রকার মাজিদ মাজিদি পরিচালিত ভারতীয় চলচ্চিত্র ‘ বিয়ন্ড দ্য ক্লাউডস’। মাজিদির নির্মাণে এটাই প্রথম হিন্দি সিনেমা। ছবিটিতে জীবনের সাথে ভালোবাসার অবিচ্ছেদ্য এক জাল বুনেছেন মাজিদি। তবে সেখানে বড় করে তুলেছেন মানবিক সম্পর্ককেই।

ছবিটির সংগীত পরিচালনা করেছেন বিশ্ব নন্দিত সংগীত পরিচালক এ আর রহমান। এছাড়াও একটি কট্টর ইসলামপন্থী দেশ হয়েও চলচ্চিত্র শিল্পের দারুণ এক বিকাশ ঘটেছে ইরানে। আর যাদের হাত ধরে আজকের এই বিকাশ তাদের অন্যতম হলেন মাজিদ মাজিদি।

তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে  ‘চিলড্রেন অফ হেভেন’, ‘দ্য কালার অব প্যারাডাইস’  কিংবা ‘মুহাম্মদ, দ্য ম্যাসেঞ্জার অব গডের’ মতো সিনেমা।

এদিকে উৎসবের জুরী হিসেবে মনোনীত হয়েছেন আরেক ইরানী চলচ্চিত্র ব্যক্তিত্ব বাবাক আনভারি। প্রতিযোগিতায় আরও এগিয়ে আছে , ‘হানড্রেড টোয়েন্টি বিটস পার মিনিট’, ‘এঞ্জেলস ওয়ার হোয়াইট’, ‘দ্য ব্রেড উইনার’, ‘গুড ম্যানার’।  উৎসব চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। -ইরানিয়ান ডেইলি

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…