আন্তর্জাতিক

লন্ডনে ছুরিকাঘাতে আহত এক তরুণী উদ্ধার

নিরাপদ পার্কের দৃশ্য, বৃক্ষ ও খেলাধুলার মাঠসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপদ পার্কের দৃশ্য, যেখানে বৃক্ষ, খেলাধুলার মাঠ ও বেঞ্চ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পূর্ব লন্ডনের নিউহ্যামে একটি পার্কের পাবলিক টয়লেটের ভেতর থেকে ছুরিকাঘাত এক তরুণীকে উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানান, পূর্ব লন্ডনের লিটল পার্ক পাবলিক টয়লেটের ভেতরে এক তরুণীকে ছুরিকাঘাত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ১৮ বছর। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটলো সেটার তদন্ত করছে গোয়েন্দা বিভাগ।

ইন্ডিপেন্ডেন্ট বলছে, হত্যা চেষ্টার অভিযোগে ইতোমধ্যে ২১ বছর বয়স্ক এক তরুণকে গ্রেপ্তার করে পূর্ব লন্ডন থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানায় গোয়েন্দা পরিদর্শক জেরেমি ম্যাকডার্মট।

ছুরিকাঘাতের ঘটনাটি এমন সময় ঘটলো যখন ইংল্যান্ড ও ওয়েলসে এধরনের ঘটনা নতুন রেকর্ড গড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সেপ্টেম্বর মাসে ছুরি ও ধারালো যন্ত্র দিয়ে আঘাতের সংখ্যা ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের পুলিশ প্রায় ৪৪,৭০০ টি ঘটনা লিপিবদ্ধ করেছে।  যা নতুন রেকর্ড।

বিষয়:ছুরিকাঘাত তরুণী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…