ছবিঘর

লন্ডনে কী করছেন বুবলী?

লন্ডনে কী করছেন বুবলী?

সংবাদ পাঠিকা থেকে রুপালী পর্দায় নায়িকা হয়ে জনপ্রিয়তা পেয়েছেন শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত হন তিনি। শুরু থেকেই নানা কারণে ঢাকাই ছবির দর্শকদের কাছে আলোচিত লাস্যময়ী এ তারকা। ঈদে বুবলী অভিনীত পাসওয়ার্ড ছবিটি মুক্তি পেয়েছে।

লন্ডনে কী করছেন বুবলী?

শুক্রবার দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের প্রায় ২০০ টির মতো সিনেমা হলে একযোগে চলছে শাকিব খান প্রযোজিত এ ছবি।

লন্ডনে কী করছেন বুবলী?

এ ছবিতে একজন চিকিৎসকের চরিত্রে দেখা গেছে বুবলীকে। যারা ছবিটি দেখেছেন তারা নতুন করে বুবলীর অভিনয়ের প্রশংসা করেছেন। বিশেষ করে কোনালের গাওয়া ‘আগুন লাগাইলো’ শিরোনামের একটি আইটেম গানে বুবলীকে নতুন করে আবেদনময়ী লেগেছে।

লন্ডনে কী করছেন বুবলী?পাসওয়ার্ডের সাফল্যের সবমিলিয়ে ফুরফুরে মেজাজে আছেন শবনম বুবলী। বর্তমানে জনপ্রিয় এ নায়িকা অবস্থান করছেন লন্ডনে। সেখানকার বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন তিনি। পারিবারিক সফরে বুবলী লন্ডনে গেছেন। সঙ্গে রয়েছেন তার বড় বোন ও পরিবারের সদস্যরা।

লন্ডনে কী করছেন বুবলী?বুবলী জানান, কয়েকদিনের জন্য লন্ডনে গেছেন। শুটিং নয়, কেনাকাটা ও ঘুরে বেড়ানোই তার লন্ডন সফরের মূল উদ্দেশ্য। দেশে ফিরেই নতুন ছবির শুটিংয়ে আবার ব্যস্ত হবেন তিনি।

 

লন্ডনে কী করছেন বুবলী?বুবলী অভিনীত ছবিগুলো হচ্ছে বসগিরি, শুটার, রংবাজ, অহংকার, চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া, সুপার হিরো, ক্যাপ্টেন খান ও পাসওয়ার্ড। সবগুলো ছবিতে তার নায়ক ঢালিউড সুপারস্টার শাকিব খান।

বিষয়:চ্যানেল আই চ্যানেল আই অনলাইন শবনম বুবলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…