চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে অভিজাত হোটেলে ভয়াবহ আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ০৬, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A

লন্ডনের নাইটসব্রিজ এলাকায় একটি অভিজাত হোটেলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী। স্থানীয় সময় বুধবার বিকালে এ আগুনের সূত্রপাত ঘটে।

বিবিসি জানায়, পাঁচ তারকা বিশিষ্ট মান্দারিন অরিয়েন্টাল হোটেলে আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই দৃশ্য।

পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ১২০ জন কর্মী ২০টি গাড়ি নিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। আগুন লাগার পর হোটেল সংগলগ্ন এলাকার রাস্তা বন্ধ করে দেয়া হয়।

Banglabid

তবে কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

সম্প্রতি ১১৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয়ে হোটলটিতে সংস্কার করা হয়েছে। হোটেলটি বর্তমানে বিশ্বের অন্যতম ঐতিহাসিক হোটেলগুলোর একটি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Reneta

একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি দেখছি আকাশ থেকে কালো ধোঁয়া ধেয়ে আসছে, যা চারদিক ঢেকে দিচ্ছে এবং ভয়ঙ্কর গন্ধ ছড়াচ্ছে। এ ঘটনায় সবাই ভয় পেয়ে যায় এবং লোকজন দ্রুত এই এলাকা ছেড়ে যেতে থাকে।

এরপর শত শত গাড়ি, অ্যাম্বুলেন্স নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পলিশ ঘটনাস্থলে ছুটে আসে। আকাশে হেলিকপ্টার দেখা যায়।

বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও তারকা ব্যক্তিত্বরা লন্ডন সফরে এই হোটেলে ওঠেন। এর আগে বৃটিশ রাজপরিবারও হোটেলটি ব্যবহার করে।

তবে ঘটনার সময় সেখানে কী পরিমাণ অতিথি ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ নিয়ে মরিনহোর ভবিষ্যদ্বাণী

পরবর্তী

জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন ইমরান এইচ সরকার

পরবর্তী
ইমরান এইচ সরকার

জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন ইমরান এইচ সরকার

জাপা

ইবাদত কবুলে হালাল উপার্জনের গুরুত্ব

সর্বশেষ

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT