চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লতিফ সিদ্দিকীর শূন্য আসনে উপনির্বাচন ২৮ অক্টোবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

টাঙ্গাইল-৪ উপনির্বাচনে ভোটগ্রহণ ২৮ অক্টোবর। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ এই তফসিল ঘোষণা করেন। উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ৩ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ অক্টোবর।

গত ১ সেপ্টেম্বর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সংসদ সদস্য লতিফ সিদ্দিকী এমপি হিসেবে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব্যের কারণে বিতর্কের মধ্যে গতবছর তাকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হয়।

এরপর তার সংসদ সদস্যপদ থাকা নিয়ে জটিলতার নিষ্পত্তিতে শুনানির আয়োজন করে নির্বাচন কমিশন। তার বিরোধিতায় আদালতে গেলেও তার আবেদন খারিজ হয়ে যায়। পরে ২৩ অাগস্ট ওই শুনানিতে গিয়ে নিজেই পদত্যাগ করবেন বলে জানান লতিফ সিদ্দিকী।

গত ১ সেপ্টেম্বর সংসদে বক্তৃতা দিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। এর দুই দিনের মাথায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ওই পদত্যাগপত্র গ্রহণ করে আসনটি শূন্য ঘোষণা করেন। ৬ সেপ্টেম্বর এর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নেই বলে আগেই জানিয়েছিলেন লতিফ সিদ্দিকী। তবে তার ভাই কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ উপনির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাদের সিদ্দিকীটাঙ্গাইল ৪ উপনির্বাচননির্বাচন কমিশনলতিফ সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো হার বাংলাদেশের

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

জুলাই ৬, ২০২৬
যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT