বাংলাদেশ

লতিফ সিদ্দিকীকে বহিস্কারের চিঠি স্পিকারের কাছে

লতিফ সিদ্দিকীকে বহিস্কারের চিঠি স্পিকারের কাছে

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের চিঠি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পৌঁছেছে। দল থেকে পাঠানো এ চিঠি সংসদ সচিবালয়ের মাধ্যমে স্পিকারের দপ্তরে পৌঁছানো হয় বলে জানা গেছে।

ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটকার প্রায় ৯ মাস গত ২৯ জুন জামিনে মুক্ত হন লতিফ সিদ্দিকী।

এরপর থেকেই তিনি সংসদের অধিবেশনে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এই চেষ্টার মধ্যেই স্পিকারের কাছে চিঠি দিলো আওয়ামী লীগ।

গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তখনকার টেলিযোগাযোগ মন্ত্রী। এরপর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ১৭টি মামলা হয়।

বিভিন্ন ইসলামপন্থি দলগুলোর আন্দোলনের হুমকি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার মুখে মন্ত্রীত্ব হারাতে হয়। দল থেকেও বহিস্কার করা হয় তাকে।

২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে ভারত হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। পরদিন তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।

বিষয়:রদবদল লতিফ সিদ্দিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…