লতিফা খানমের সম্মানে দোয়া মাহফিল

লতিফা খানমের সম্মানে দোয়া মাহফিলের ছবি, যেখানে তিনি হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
গণআন্দোলন, নারী ও শিশু অধিকার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে পরিচিত মরহুমা লতিফা খানমের সম্মানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ফুলার রোড ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসের কমিউনিটি ক্লাবে বাদ আছর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১৮ ডিসেম্বর সকালে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় লতিফা খানম (৯৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
তিনি গণআন্দোলন, নারী ও শিশু অধিকার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। সংগ্রামীদের কাছে একান্ত ‘খালাম্মা’ পরিচিতি লাভ করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



