চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লতার মৃত্যুর খবর জানেন না সন্ধ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

টানা চার সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জীবনের ইতি টানলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হলেও আর বাড়ি ফেরা হল না তার।

এদিকে মৃত্যুর শেষ যাত্রায় যখন লতা মঙ্গেশকর তখনও জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গত ২৭ জানুয়ারি জানা গিয়েছিল তারও করোনায় আক্রান্ত হওয়ার খবর। যদিও বর্তমানে করোনামুক্ত বর্ষীয়ান এই শিল্পী, তবে শারীরিকভাবে খুবই দুর্বল তিনি। আর তাই তো লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ জানানো হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, ‘ওনাকে লতা মঙ্গেশকরের খবরটা জানানো হয়নি কারণ শারীরিকভাবে উনি এখনও শক্ত নন। নিজের সমসাময়িক শিল্পীর মৃত্যুর ধাক্কা সামলানো ওনার জন্য মুশকিল হয়ে যাবে’।

অনেকে বলেন লতা মঙ্গেশকরের সঙ্গে নাকি তীব্র রেষারেষির সম্পর্ক ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কিন্তু সেই গুজব উড়িয়ে এক সাক্ষাতকারে সন্ধ্যা জানিয়েছিলেন, পরস্পরের খুব ঘনিষ্ঠ বন্ধু তারা। পাঁচের দশক থেকে শুরু হওয়া সেই সম্পর্কের বাঁধন কোনদিন ছেঁড়েনি।

একসঙ্গে বহু গানে গলা মিলিয়েছেন দুজনে। শিল্পী হিসাবে পরস্পরের প্রতি অগাধ শ্রদ্ধা তাদের। লতা মঙ্গেশকরের প্রয়াণের ধাক্কা যাতে কোনভাবেই না পান সন্ধ্যা মুখোপাধ্যায়, সেইজন্যই তাকে এই খবর না জানানোর সিদ্ধান্ত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লতা মঙ্গেশকরসন্ধ্যা মুখোপাধ্যায়সুরসম্রাজ্ঞী
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে বিতর্ক: ২৯ বিলিয়ন নাকি ২০০ বিলিয়ন ডলারের বেশি?

মে ১৩, ২০২৬

কলিজা কাঁপানো ‘পিরিতি’!

মে ১৩, ২০২৬

কিশোরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

মে ১৩, ২০২৬

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন মৌনি

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT