চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঞ্চের ভাড়া বাড়লো ৬০ শতাংশ, কেবিনে প্রযোজ্য নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লঞ্চে স্বাস্থ্যবিধি মানার জন্য ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে, তবে কেবিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। আজ থেকে এ ভাড়া কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয়ধাপ প্রথম ধাপের চেয়ে বেশি মনে হচ্ছে। ১৮ দফা স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে। এরপর লঞ্চে যাত্রী পরিবহনে যারা জড়িত তাদের নিয়ে সভা করেছি। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালাতে সবাই একমত হয়েছেন।

Banglabid

নৌ প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মানাতে গেলে ভাড়া বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। কারণ লঞ্চগুলো অর্ধেক যাত্রী পরিবহন করবে। তাই ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে, তবে কেবিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।

আজ থেকেই বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে জানিয়ে খালিদ বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেন এ সময় কোথায় যাতায়াত না করেন। কারণ শক্তি প্রয়োগ করে স্বাস্থ্যবিধি মানানো কঠিন ব্যাপার।

৫০ শতাংশ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে বলে আগের মতো সবাই লঞ্চে যাতায়াতের সুযোগ পাবেন না, এক্ষেত্রে লঞ্চের সংখ্যা বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ বলেন, আমরা অনুরোধ জানিয়েছিলাম যাত্রীদের, প্রয়োজন না হলে যেন কোথায় যাতায়াত না করেন। শক্তি প্রয়োগ করে স্বাস্থ্যবিধি মানানো খুব কঠিন ব্যাপার। আমাদের জনবহুল এ দেশে যদি সবাই সচেতন না হই তাহলে এটি খুব কষ্টসাধ্য।

Reneta

তিনি বলেন, আমাদের লঞ্চের সঙ্কট আছে। সেখানে সবাই যদি লঞ্চে উঠতে চান তাহলে আমরা সে প্রটোকল ধরে রাখতে পারবো না। সরকারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের খুব বেশি প্রয়োজন যদি না হয়, শুধু ঈদযাত্রা না, এখন থেকেই স্থানান্তর না হওয়া যেন আমরা অনুসরণ করি এবং সেভাবেই চলি।

দেশকে সুরক্ষার জন্য লঞ্চ মালিকদেরও দায় আছে উল্লেখ করে সরকারের এ প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই এই সময় লঞ্চ মালিকরা যেন ব্যবসায়ীক দৃষ্টিভঙ্গি পরিহার করে সেবার মন নিয়ে কাজ করেন।

কোনো লঞ্চ যাতে বসিয়ে না রাখা হয় সে বিষয়ে দৃষ্টি দিতে লঞ্চ মালিকদের অনুরোধ করেন তিনি।

বর্ধিত ভাড়া কতো দিন পর্যন্ত কার্যকর হবে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের নির্দেশনাগুলো যতদিন কার্যকর থাকবে ততোদিন বর্ধিত লঞ্চ ভাড়া বহাল থাকবে।

এসকল বিষয় লঞ্চগুলো অর্ধেক যাত্রী পরিবহন করছে কিনা এবং সরকার নির্ধারিত ভাড়ার থেকে বেশি নিচ্ছে কিনা তা কিভাবে মনিটরিং করা হবে জানতে চাইলে তিনি বলেন, বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশ মনিটরিং করবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অন্যকে সুরক্ষা তখনই করবো, যখন নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। নিজেকে সুরক্ষিত রাখার জন্য যদি দায়িত্ববান হই তাহলে সবকিছুই মোকাবেলা করে বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবো।

মহামারির মধ্যে লঞ্চের ই-টিকেটিং চালু করতে লঞ্চ মালিকদের বলা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা বলেছেন এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

এর আগে বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চালানো ও ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।

অর্ধেক যাত্রী পরিবহন ও স্বাস্থ্যবিধি না মানা হলে, লঞ্চমালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা হতে যাচ্ছেন ‘আয়নাবাজি’র নাবিলা

পরবর্তী

জোবাইদা রহমানের লিভ-টু-আপিলের আদেশ ৮ এপ্রিল

পরবর্তী

জোবাইদা রহমানের লিভ-টু-আপিলের আদেশ ৮ এপ্রিল

করোনা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনার সমন্বয় প্রয়োজন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT