চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লজ্জা আমাদেরই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

গত কয়েক বছরের ব্লগার-প্রকাশক হত্যার ঘটনায় নিত্য আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে এসেছে বাংলাদেশের নাম। বিদেশী বন্ধুদেরও আগ্রহ তৈরী হয়েছে এ ইস্যুতে। কিন্তু এটা যে একজন বাংলাদেশী হিসেবে কতোটা লজ্জার তা ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন প্রবাসী শিক্ষক ও গবেষক সেজান মাহমুদ।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: একটি গরীব দেশের নাগরিক হয়ে পৃথিবীর বহু ধনী দেশে গিয়েছি, কিন্তু কোনদিন মাথা নিচু করি নি, কোনদিন দারিদ্র নিয়ে লজ্জিত হই নি। উল্টো অন্যদের লজ্জা দিতাম। কারণ, এই দারিদ্র্যের জন্যে তো আমরা একা দায়ি নই। বরং বাংলা ভাষা, ভাষা নিয়ে সংগ্রাম, স্বাধীনতা অর্জনের জন্যে নূন্যতম অস্ত্র নিয়ে লড়াই এইসবই ছিল অহংকার করার মতো।

একবার আমেরিকার একটা বড় অফিশিয়াল নৈশভোজে গেছি। টেবিলে কথা বলতে বলতে একজন জিগ্যেস করলো, “তুমি কোথা থেকে এসেছো?” আমি বাংলাদেশ বলাতে সেই ভদ্রলোক (?) চূড়ান্ত অসংবেদনশীলতার পরিচয় দিয়ে বললেন, “ওহ, তোমাদের ওখানে তো অনেক মানুষ না খেয়ে মরে, তাই না?” আমি দাঁড়িয়ে সকলের সামনে বলেছিলাম, “হ্যা, আমাদের ওখানেই শুধু না, পৃথিবীর বহু খানে, আসলে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ প্রতিদিন ঘুমুতে যায় অপর্যাপ্ত খাবার খেয়ে বা না খেয়ে। তার কারণ কি জানো? তোমাদের মতো লোকগুলো অতিরিক্ত খায় জন্যে, অন্যের টা খায় জন্যে।”

Banglabid

আরেকবার একজন বাংলাদেশের বন্যা, জলোচ্ছ্বাস নিয়ে কথা বলেছিল। আমি উত্তরে বলেছিলাম, হ্যা আমাদের ঝড়, বন্যা হয় আর সীমিত সম্পদ নিয়ে আমরা ম্যানেজও করি। আর তোমরা তো ক্যাট্রিনা হবার পরে দেখিয়ে দিলে মিস ম্যানেজমেন্ট কাকে বলে। আমাদের কাছে থেকে শিখতে পারো। এই বিষয়গুলো নিয়ে উত্তর দিতে কুন্ঠাবোধ করি নাই কারণ, এগুলো আমাদের দোষের কিছু না।

আর এখন বাংলাদেশ শুনলেই, “অহ, তোমাদের ওখানে তো ব্লগার মারা হয়।”, নিজে লেখালেখি করি জন্যে অনেকেই জিগ্যেস করে, তোমার বই বের হলো? ওখানে কি যেতে পারো? কেউ কেউ বেশি খবর রাখে আর জিগ্যেস করে, “আর প্রোগ্রেসিভ রাইটার্স সেইফ ওভার দেয়ার?”

আমি মাথা নিচু করে থাকি। কারণ, আমরা স্বাধীন হয়েছি। একটি স্বাধীন দেশের ভাবমূর্তির জন্যে আমরাই দায়ি। এখানে অন্য কাউকে আর দোষ দেয়ার নেই। আমি মাথা নিচু করে থাকি। এ লজ্জা আমাদেরই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লজ্জা আমাদেরই

পরবর্তী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাময়িক বরখাস্ত

পরবর্তী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাময়িক বরখাস্ত

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT