চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কান স্পিন ঘূর্ণিতে আবারও নাকাল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হাতে বোলার ছিল অন্তত পাঁচজন। কিন্তু তার মধ্যে কেবল তিনজনকে ব্যবহার করলেন শ্রীলঙ্কান অধিনায়ক সুরাঙ্গা লাকমল। তিনজনেই স্পিনার। নিজেও এলেন না বোলিংয়ে। সেই তিনজনেই ৩৫ ওভারের মধ্যে ধসিয়ে দিলেন সাউথ আফ্রিকার প্রথম ইনিংস।

শনিবার কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে লঙ্কানদের প্রথম ইনিংসের ৩৩৮ রানের জবাবে ১২৪ রানেই অলআউট হয়েছে সাউথ আফ্রিকা। ফলোঅন না করিয়ে দ্বিতীয়বারের মত ব্যাটিংয়ে নেমে লিডটাকে ৩৬৫ রান পর্যন্ত নিয়ে গেছে স্বাগতিকরা।

এই টেস্টের মতো প্রথম টেস্টেও শ্রীলঙ্কার স্পিন ঘূর্ণিতে হাবুডুবু খেয়েছিল সাউথ আফ্রিকা। ওই টেস্টের  এক ইনিংসে তো ৭৩ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও আগের টেস্টের আভাস।

তিনজন বল করলেও প্রোটিয়া ব্যাটসম্যানদের আসলে নাচিয়েছেন দুজন। দিলরুয়ান পেরেরা ও আকিলা ধনাঞ্জয়া। দুজনে মিলে করেছেন ২৫.৫ ওভার। তাতেই কুপোকাত অতিথিরা। কেবল ওপেনার এডেন মার্কামকে ফিরিয়েছেন তৃতীয় স্পিনার রঙ্গনা হেরাথ। বাকি নয় উইকেট পাঁচটি ধনাঞ্জয়ার ও চারটি পেরেরার। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের।

কেবল বল হাতেই নয়, ধনাঞ্জয়া অবদান রেখেছেন ব্যাটিংয়েও। প্রথম দিনে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করা লঙ্কানরা ৩৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ধনাঞ্জয়ার অপরাজিত ৪৩ রানের কল্যাণেই। শেষ উইকেট জুটিতে তাকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন হেরাথ। হেরাথের ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ ৩৫ রান।

দ্বিতীয়বারের মত ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ৫৯ রানে তৃতীয় দিন শুরু করবেন ওপেনার দিমুথ করুনারত্নে। আরেক ওপেনার গুনাথিলাকা ফিরেছেন ৬১ রানে। করুনারত্নেকে সঙ্গ দেবেন ১২ রানে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথুজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT