চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কান ঝড়ের মাঝেও মোস্তাফিজ ‘ম্যাজিক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ন ১০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের উড়ন্ত পারফরম্যান্স ধরে রেখে প্রেমাদাসায় দুর্দান্ত শুরু করেছে শ্রীলঙ্কা। টাইগার বোলারদের গড়িয়ে-উড়িয়ে সীমানার বাইরে পাঠিয়ে তরতরিয়ে এগিয়ে নিচ্ছে রানের চাকা। কেবল একটি সাফল্য এসেছে বাংলাদেশের ঘরে, মোস্তাফিজের বলে।

শনিবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি বোলাররা। গুনাথিলাকা ও মেন্ডিসের ঝড়ে ৪.৩ ওভারেই ফিফটি পেরোনো সংগ্রহ পায় স্বাগতিকরা।

দুজনের ৫৬ রানের জুটি ভাঙেন মোস্তাফিজ। নিজের ভয়ঙ্কর অস্ত্র স্লোয়ার-কাটারে গুনাথিলাকার স্টাম্প উড়িয়ে। বাহাতি পেসারের দুর্দান্ত স্লোয়ার-কাটারটি বুঝতেই পারেননি গুনাথিলাকা। একটু আগেভাগে ব্যাট চালিয়েছিলেন। বল ব্যাট ফাঁকি দিয়ে উল্টে দেন স্টাম্প। ৩ চার ও এক ছক্কায় ১৯ বলে ২৬ রান এসেছে লঙ্কান উদ্বোধনীর ব্যাটে।

কুশল মেন্ডিস ও কুশল পেরেরা পরে রানের চাকা এগিয়ে নিচ্ছেন দ্রুত গতিতেই। দশম ওভারেই শতক ছুঁয়ে ফেলেছে লঙ্কানরা। ওই এক উইকেট হারিয়েই।

ঝিরিঝিরি বৃষ্টি বাধার মুখে এদিন টস পিছিয়ে গেছে ১৫ মিনিট। ভেজা মাঠের কারণে একই পরিমাণ সময় খেলাও পিছিয়েছে। ভারতের বিপক্ষে হেরে বসা আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখে নেমেছে টাইগাররা। শ্রীলঙ্কাও ভারতকে হারানো ম্যাচের একাদশ নিয়েই নেমেছে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং নাজমুল ইসলাম অপু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘বেকারত্ব মোকাবেলায় প্রাণিসম্পদ খাতকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে সরকার’

এপ্রিল ১৬, ২০২৬

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এপ্রিল ১৬, ২০২৬

আমরা সিন্ডিকেট ব্রেক করতে চাই: সাব্বির হাসান নাসির

এপ্রিল ১৬, ২০২৬

সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দিচ্ছে বিসিবি

এপ্রিল ১৬, ২০২৬

বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT