ক্রিকেট

‘লক্ষ্য ছিল ডট বল করা, উইকেট পেয়ে গেছি’

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

টি-টুয়েন্টিতে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনার ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচসেরাও।

অজিদের বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে ২৩ রানে জয়ের পর মিরপুরে পুরস্কার বিতরণী মঞ্চে নাসুম বললেন, ‘রান চেক দিয়ে বল করার চেষ্টা করেছি, উইকেট পেয়ে গেছি। ডট বল দেয়া লক্ষ্য ছিল। সাকিব ভাই, রিয়াদ ভাই অনেক কথা বলেছে। প্রতি ওভারের আগেই আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন। আমি চেষ্টা করেছি ওই অনুযায়ী বল করতে।’

অস্ট্রেলিয়া ইনিংসের গুরুত্বপূর্ণ ৪টি উইকেট নেন নাসুম। প্রথমে ওপেনার জস ফিলিপকে ফেরান সাজঘরে। পরে একে একে তুলে নেন অধিনায়ক ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার ও মিচেল মার্শের উইকেট।

দুটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিন-পেসের দুর্দান্ত সমন্বয়ে ১০৮ রানে গুটিয়ে যায় অজিরা। সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রান করেও রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশ।

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি বুধবার, মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়।

বিষয়:ওয়েড নাসুম মাহমুদউল্লাহ রিয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…