চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউন: ৮০ কিলোমিটার পথ হেঁটে গ্রামের বাড়ি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

ভারতে লকডাউন! থাকতে হবে ‘গৃহবন্দি‘। এমন বার্তা এসেছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। ২১ দিনের জন্য জরুরি প্রয়োজন ব্যতিত বাড়ি থেকে বের হওয়া নিষেধ। করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতেই এই পদক্ষেপ।

আচমকা আকাশ ভেঙে পড়লো শ্রমিক অধবেশ কুমার ও তার সহকর্মীদের মাথায়। উত্তরপ্রদেশের শহরে কারখানার শ্রমিক তারা। লকডাউন ঘোষণার পর বন্ধ হয়ে গেছে কারখানা। মালিকপক্ষ বলে দিয়েছেন, কারখানায় থাকা যাবে না। এতে শহরে মাথা গোঁজার ঠাঁই হারালেন প্রত্যেকে। নিরুপায় হয়েই রাস্তায় নামা অধবেশ কুমারের, সঙ্গে ২০ সহকর্মী।

হেঁটে পাড়ি দিতে হবে ৮০ কিলোমিটার পথ। বিরতিহীন হাঁটলে সময় লাগবে ৩৬ ঘণ্টা। তবেই লখনৌ হয়ে নিজ গ্রাম বারাবাঙ্কি পৌঁছতে পারবেন তারা।

Banglabid

মঙ্গলবার সরকারি বিধিনিষেধ, পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে রাস্তায় হাঁটা দিলেন ২০ বছর বয়সী অধবেশ কুমার ও তার বিভিন্ন বয়সী সহকর্মী শ্রমিক, যেখানে ষাটোর্ধ্ব কর্মচারীও আছেন।

অধবেশ কুমার এনডিটিভিকে জানায়, সামান্য বিশ্রাম নিয়ে বিরতিহীন হাঁটলে বৃহস্পতিবার সকালের মধ্যে গ্রামে পৌঁছে যাবেন তারা।

প্রধানমন্ত্রী দেশব্যাপী লকডাউন ঘোষণার পরে করজোড়ে বলেছিলেন, ‘দেশের নাগরিকরা যে যেখানে আছেন; দয়া করে সেখানেই থাকুন। ভিন্ন এলাকা থেকে কাজ করতে আসাদের জন্যও একই নির্দেশনা‘।

Reneta

এ বিষয়ে অধবেশকে প্রশ্ন করা হলে এনডিটিভিকে তিনি বলেন, আমি এমনটা একেবারেই করতে চাইনি। কিন্তু এ ছাড়া কোনো বিকল্প ছিলো না। কাজের সময় ফেব্রিক কারখানার মধ্যেই থাকা-খাওয়ার ব্যবস্থা করে নেই। কিন্তু লকডাউন ঘোষণা হওয়ার পরেই আমাদের বলা হয় জায়গা খালি করতে, এখানে থাকা যাবে না। তাহলে কী করব? রাস্তায় কোনো গাড়ি নেই! তাই আমরা এক গ্রামের সবাই মিলে স্থির করলাম, হেঁটেই বাড়ি ফিরব।

করোনাভাইরাসের আঘাতে সমগ্র বিশ্ব নিস্তব্ধ হয়ে গেছে। লকডাউন হয়ে গেছে বড় বড় অনেক দেশ ও শহর। তারই ধারাবাহিকতায় ২১ দিনের লকডাউনে ভারতও। এখন পযন্ত ভারতে করোনায় আক্রান্ত ৫৬২ জন। মারা গেছেন ১০ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ৩৯১ জন। আর মারা গেছেন ১৯ হাজার ৬২০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসভারতলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT