চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউনের সাথে সচেতনতাও যেন শিথিল না হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৬ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২১
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রায় বিশ দিন লকডাউন চলছে। প্রথম দফায় ৫ এপ্রিল থেকে ছিল লকডাউন, ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউনের ঘোষণা আসে। সেই লকডাউন এখনও চলমান। এরইমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: চলমান লকডাউনের পর জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে সরকার শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে।

করোনাভাইরাস এমনই এক পরিস্থিতি দাঁড় করিয়েছে যে, একদিকে লকডাউনের বিকল্প নেই; আবার অন্যদিকে জনস্বার্থ বিবেচনারও দাবি রাখে। এমন পরিপ্রেক্ষিতে উভয় দিক চিন্তা করতে হচ্ছে সংশ্লিষ্টদের। এছাড়া আসলে উপায়ও নেই। ঈদকে সামনে রেখে ব্যবসা বাণিজ্যসহ নানা খাত চাঙ্গা হয়। কিন্তু গত বছরের মতো এবারও সব খাত মৃতপ্রায়।

এসব বিবেচনায় লকডাউন কিছুটা শিথিল হলেও শঙ্কা থেকে যায়। কারণ, আমরা সর্বাত্মক লকডাউনের মধ্যেও অসচেনতার জয়জয়কার দেখেছি। স্বাস্থ্যবিধি ভাঙার যেন প্রতিযোগিতা চলেছে দেশের অনেক জায়গায়। এছাড়া গণপরিবহন চালু হলেও সেখানে যে স্বাস্থ্যবিধি মানা হবে এর কোনো নিশ্চয়তা নেই।

এ বিষয়টি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী খুব ভালোভাবেই জানেন। এজন্যই তিনি বলেছেন: ‘লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।’ ওবায়দুল কাদেরের এ বক্তব্যে আমরা আশাবাদী হতে চাই। স্বাস্থ্যবিধি ও এ সংক্রান্ত নিয়মকানুন মেনে চলা নিশ্চিত হবে বলেই আমরা আশা করি।

ইউরোপ-আমেরিকার কথা আমরা প্রায় সবাই জানি। উন্নত সেসব দেশও করোনার হানায় নাস্তানাবুদ। এমনকি আমাদের পাশ্ববর্তী দেশ ভারতও নাজুক অবস্থায় রয়েছে। সেখানকার অবস্থা এমন যে, অক্সিজেনের অভাবে হাসপাতালে চিকিৎসকদের চোখের সামনে করোনা রোগী মারা যাচ্ছে, কিন্তু তারা কিছুই করতে পারছে না। আমরা যদি সেই অবস্থায় যেতে না চাই তাহলে আমাদের এখনই সচেতন হতে হবে। এজন্য মাস্ক পরা, বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসলকডাউনসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: টানা পাঁচদিন মৃত্যু ১০০’এর নীচে

পরবর্তী

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

পরবর্তী

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নেতা হতে চাইলে আগে অভিনয়ে নাম লেখাও: ভক্তকে দেব

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT