রাজনীতি

র‌্যাব আস্থা ও বিশ্বাসের জায়গা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাবের সঙ্গে আলোচনা করছেন, পেছনে পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার দিকনিদের্শনায় জঙ্গিদমন, সন্ত্রাস দমন, বনদস্যু দমনসহ সব কিছুতেই র‌্যাব আজকে আস্থা ও বিশ্বাসের জায়গা অর্জন করেছে। শুধু তাই নয়, যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধেও লড়ে যাচ্ছে।

র‌্যাব সেবা সপ্তাহে গাইবান্ধায় অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, দেশের যে কোন দুর্যোগে র‌্যাব মানুষের পাশে দাঁড়িয়েছে।

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন ও র‌্যাব সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে গাইবান্ধায় অসহায়-দুঃস্থ ও গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার চরাঞ্চলের ৮ হাজার অসহায়-দুঃস্থ ও গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিষয়:বিশ্বাস র‌্যাব স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…