চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাবের ইতিবাচক ভূমিকা উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
র‌্যাবের কার্যক্রম নিয়ে আলোচনা ও সাক্ষরতা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, মানবপাচার বিরোধী কর্মকাণ্ডে র‌্যাবের ইতিবাচক ভূমিকা তুলে ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার সকালে সিলেটে বেসরকারি সংস্থা ‘জমজম বাংলাদেশ’র ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন: যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে টেলিফোনে কথা হয়েছে। আলাপটি বেশ ইতিবাচক হয়েছে।

চিঠি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান: র‌্যাব অত্যন্ত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। দু’একটা বাজে কাজের সাথে জড়িত থাকার অভিযোগ আসলেও সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

ড. মোমেন বলেন: তাদের অভিযোগে বলা হয়েছে গত ১০ বছরে বাংলাদেশে প্রায় ৬০০ লোক নিখোঁজ হয়েছে। অথচ যুক্তরাষ্ট্রে প্রতিবছর লাখ লাখ মানুষ নিখোঁজ হয়। পুলিশের হাতেই মারা যায় শতাধিক মানুষ। সুতরাং বাংলাদেশের বিষয়ে এমন অভিযোগ আনাটা হাস্যকর।

পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের কথাও তুলে ধরেন। সাম্প্রতিক সময়ে দেয়া সেই চিঠির জবাবের বিষয়ে জানতে চাইলে তিনি জানান: এ বিষয়ে এখনও কোনো জবাব আসেনি।

এর আগে ২০২২ সালের নববর্ষ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন ড. আব্দুল মোমেন। চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করা হয়।

গত ১০ ডিসেম্বর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে এটিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের কূটনৈতিক চাপ হিসেবেও দেখা হচ্ছে।

ট্যাগ: পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জোকোভিচের ভ্যাকসিন কাহিনী, অতঃপর…

পরবর্তী

পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

পরবর্তী
স্বাস্থ্যকর্মী PPE পরিধান করে করোনার পরীক্ষা চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

খুশি দম্পতি, মা হওয়ার খবর নিশ্চিত, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হচ্ছেন কাজল, নিশ্চিত করলেন স্বামী

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT