মে মাসে হালনাগাদ র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আটে উঠে আসে বাংলাদেশ। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের প্রথম টেস্ট হেরে যাওয়ায় অবস্থান হারানোর শঙ্কায় বাংলাদেশ।
নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রাখার একটিই শর্ত; পরের টেস্ট জিততেই হবে বাংলাদেশকে। ড্র করলেও বাংলাদেশকে টপকে আটে উঠে যাবে নয়ে থাকা ক্যারিবীয়রা।
অ্যান্টিগা টেস্ট শুরুর আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৭৫ আর ওয়েস্ট ইন্ডিজের ৭২। র্যাঙ্কিয়ে পিছিয়ে থাকা স্বাগতিকরা সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে জিতে অবস্থান সুদৃঢ় করেছে।
জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ১২ জুলাই। ম্যাচটি যদি ড্র হয়, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ১-০তে সিরিজ জিতলে তাদের পয়েন্ট হবে ৭৫। আর বাংলাদেশের ৬৯। বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে পয়েন্ট কমে হবে ৬৭। বেড়ে ওয়েস্ট ইন্ডিজের হবে ৭৭।







