চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর ফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এসপার শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন।

এসময় রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তার দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদারতা প্রদর্শনের প্রশংসা করেন এবং এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

প্রতিরক্ষা মন্ত্রী এসপার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে উচ্চ পর্যায়ে সংলাপ ও আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এসপার একমত হন।

তিনি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রাণহানিতে শোক প্রকাশ করেন এবং করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সমর্থন প্রদানের জন্য ধন্যবাদ জানান।

Reneta

ইহসানুল করিম বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত জরুরি পরিস্থিতি মোকাবেলায় দু’দেশ ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এসপার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া তিনি গতমাসে বৈরুত বন্দরে বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ তার ‘প্রোডাক্টিভ রোল’ অব্যাহত রাখবে বলে এসপার আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সমর্থন দিয়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে কথা বলেন এবং নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

প্রতিরক্ষামন্ত্রী এসপার বলেন, তার সরকার বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি অথবা ভবিষ্যতে যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যার্পণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রতিরক্ষামন্ত্রী এসপার এ ব্যাপারে সহযোগিতা করার বিষয় প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনারোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT