চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকটে সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৩:২৩ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
অন্যান্য
A A
বিএনপি নেতাদের বৈঠক, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা  ইস্যুকে ভয়াবহ সমস্যা হিসেবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেছেন, কাদা ছুড়াছুড়ি না করে এই সমস্যা সমাধানে আমাদের সহযোগিতা নিন। আমরা কোন বিভক্তি চাই না। সহযোগিতা করতে চাই।

রোববার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানান তিনি।

ফখরুল বলেন, রোহিঙ্গা সংকট দিন দিন বড় হচ্ছে। সরকারের উচিত এই মুহুর্তে দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে বসে জরুরি পরিকল্পনা গ্রহণ করা। এই সংকটে দ্রুত জাতীয় ঐক্য দরকার। কিন্তু সরকার তা না করে কাদা ছুড়াছুড়ি করছে। বিএনপির নামে অভিযোগের রাজনীতিতে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, সরকার বিএনপির ত্রাণের ট্রাক আটকে দিয়ে অমানবিক আচরণ করেছে। আবার তা ঢাকতে ওবাদুল কাদের সাহেব নানা বক্তব্য দিয়ে যাচ্ছেন। এসব কুরুচিকর বক্তব্য বন্ধ করুন। আমরা বিভক্তি চাই না। আমরা চাই জাতীয় ঐক্য। চাই সহযোগিতা করতে।

এসময় রোহিঙ্গা সমস্যার শুরুতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা সর্বপ্রথম চিঠির মাধ্যমে  এই সমস্যা সমাধানে সরকার, বিভিন্ন দেশ ও জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলেন বলেও দাবি করেন ফখরুল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা নিধনে জাতীয় ঐক্য চায় বর্মী কসাই জেনারেল

পরবর্তী

ত্রাণের অভাবে রোহিঙ্গা শরণার্থীদের মৃত্যুর আশঙ্কা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণের অভাবে রোহিঙ্গা শরণার্থীদের মৃত্যুর আশঙ্কা

দ্বিজেন শরমার কফিনে শেষ শ্রদ্ধা।

প্রকৃতিসখা দ্বিজেন শর্মাকে শেষ বিদায়

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT