চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকটের পরও মিয়ানমারের সঙ্গে সংঘাতে যায়নি বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোহিঙ্গা অনুপ্রবেশের পরও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ কোনো সংঘাতে যায়নি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: তবে সার্বভৌমত্বের ওপর আঘাত এলে জবাব দেয়ার সক্ষমতা থাকতে হবে। 

রোববার ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি এসময় দেশপ্রেম ও সততা বজায় রেখে দেশের কল্যাণে কাজ করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান।

পেশাগত দায়িত্ব পালনে আরও দক্ষ করে গড়ে তুলতে ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রশিক্ষণ দিয়ে থাকে। এ বছর সেনা, নৌ ও বিমানবাহিনীসহ পুলিশ, প্রসাশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৫৭ জন প্রশিক্ষণার্থী এবং বন্ধুপ্রতিম ১২ দেশের ২৫জন ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন।

এছাড়াও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেছেন তিন বাহিনীর ৫২ জন কর্মকর্তা।

কোর্স সম্পন্ন হওয়ায় গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গ্র্যাজুয়েটদের হাতে সনদ তুলে দেয়া হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট থাকতে বলেন প্রধানমন্ত্রী।

Reneta

প্রাকৃতিক দুর্যোগ, কোভিডকালীন সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকা স্মরণ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনারোহিঙ্গা অনুপ্রবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলাই ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT