চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শিশুদের জন্য ইউএসএইড এর ৬০ কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা

রোহিঙ্গা শরণার্থীদের পুষ্টি সমস্যা মোকাবেলায় ইউনিসেফ এর জন্য ৭.৫ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে  আমেরিকা ভিত্তিক সাহায্যকারী সংস্থা ইউএসএইড।

১১ ডিসেম্বর সোমবার রোহিঙ্গা শরণার্থীদের পুষ্টিমান উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) ফুড ফর পি প্রোগ্রামের আওতায় ইউনিসেফ এর জন্য ৭.৫ মিলিয়ন ডলার( প্রায় ৬০ কোটি টাকা) অনুদান ঘোষণা করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।

আগস্টের ২৪ তারিখ থেকে শুরু হওয়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকার এই পর্যন্ত ৯০ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা প্রদান করেছে। আগস্টের ২৫ তারিখ থেকে সহিংসতার কারণে মিয়ানমার থেকে ৬২৫,০০০ এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারে স্থায়ী ও অস্থায়ী শিবিরে অবস্থান করছে।

ইউএসএইডের মিশন প্রধান ইয়ানি নাজারু জেলস্কি বলেন, “এই অনুদানের মাধ্যমে বাংলাদেশ সরকার যে রোহিঙ্গা  শরণার্থীদের সাহায্য করছে সেই প্রশংসনীয় প্রচেষ্টাতে পুষ্টিমান উন্নয়নে অবদান রাখতে পেরে ইউএসএইড আনন্দিত।” তিনি আরো গুরুত্বারোপ করে বলেন যে, ” ইউনিসেফের সাথে এই অংশীদারিত্ব, অরক্ষিত জনগোষ্ঠী বিশেষ করে শিশুদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে ও দুর্দশা লাঘবে সাহায্য করবে। কোথাও কোনো শিশুরই অপুষ্টিতে  ভোগা উচিত নয়।

শরণার্থীদের পুষ্টি মান উন্নয়নে ইউনিসেফ একটি এলাকাভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করবে যার মধ্যে রয়েছে, রেডি টুই উসথেরাপিউটিক ফুডস ইনট্রিটমেন্ট (আরইউটিএফ)। এই প্রকল্পটি তীব্র অপুষ্টিতে ভোগা ৬৬,০০০ পাঁচবছরের কম বয়সী শিশুকে সেবা দেবে।

শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে ৩৪৮,০০০ পাঁচবছরের কমবয়সী শিশু, ৩৬,০০০গর্ভবতী নারী, ৮৪,০০০ দুগ্ধদানকারী নারী এবং ২০৪,০০০কিশোরীর মাঝে প্রকট পুষ্টিহীনতা সনাক্ত হয়েছে। সাম্প্রতিক এই অন্তঃপ্রবাহের ব্যাপকতা এবং শরণার্থীদের মধ্যে প্রচুর সংখ্যক শিশু এই সংকটস মাধানের প্রচেষ্টাকে জটিলতর করে তুলেছে।

Reneta

১৯৭১সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএইড’র মাধ্যমে বাংলাদেশকে সাত’শকোটি ডলারেরও বেশী উন্নয়ন সহায়তা প্রদান করেছে। ২০১৬ সালে ইউএসএইড বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রায় বিশ কোটি ডলার প্রদান করেছে। ইউএসএইড বাংলাদেশে যে সকল কর্মসূচিতে সহায়তা প্রদান করে সেগুলোর মধ্যে রয়েছে – গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষাসেবার উন্নয়ন ও অভিযোজন এবং স্বল্প কার্বন উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএসএইডরোহিঙ্গা শিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT