চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা বিষয়ে সরকারের বর্তমান পদক্ষেপ স্পষ্ট নয়: সুজন

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৩৫ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকার অসহায় নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তার জন্য প্রশংসিত হলেও সরকারের বর্তমান পদক্ষেপ স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রোহিঙ্গা সমস্যা: বর্তমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

সুজনের নির্বাহী সদস্য আলী ইমাম মজুমদার বলেন, রোহিঙ্গা ইস্যু ভয়াবহ নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি করতে পারে। এ বিরাজট উদ্বাস্তু জনগোষ্ঠীকে একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে রাখা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। ফলে তারা জীবন-জীবিকা নির্বাহের প্রচেষ্টায় স্থানীয়দের সঙ্গে প্রতিযোগিতা, এমনকি দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে।

Banglabid

বাংলাদেশ সরকারকে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক কূটনীতিকে আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন সাবেক পররাষ্টমন্ত্রী আবুল হাসান চৌধুরী। তিনি বলেন,  আমরা আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, চীন, রাশিয়াকে পাশে পাইনি। ভারত সামান্যতম নৈতিক সমর্থনও জানায়নি। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর উচিত এসব দেশের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ গ্রহণ করা। সময় নষ্ট করা যাবে না।

একই সঙ্গে বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য একটি বড় ধরনের সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। এ সমস্যার আশু সমাধানের সম্ভাবনা ক্ষীণ, তাই ভবিষ্যত এ সমস্যা আরও জটিল আকার ধারণ করতে পারে। বিশ্বের অন্যান্য প্রান্তের বিভিন্ন ঘটনাবলীর কারণে আন্তর্জাতিক মহলের দৃষ্টি অন্যদিকে সরে যেতে পারে। বাংলাদেশের পক্ষে প্রায় দশ লক্ষ শরণার্থীর চাপ সহ্য করা দুরূহ হবে।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সুজনের নির্বাহী সদস্য আলী ইমাম মজুমদার।

Reneta

সুশাসনের জন্য নাগরিক- সুজনের সভাপতি এম হাফিজ উদ্দীন খানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন সাংবাদিক, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ, সুজনের নির্বাহী সদস্য ও মানবাধিকার কর্মী হামিদা বানু, সমাজসেবী রেহেনা সিদ্দিকী প্রমুখ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা ইস্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

এআই ও প্রযুক্তির রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬

সিলেটে এক পরিবারের স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

আদালতের কার্যক্রমে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে অবস্থান কর্মসূচি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT