চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থতায় বাংলাদেশকে দোষ দিলেন সু চি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে ব্যর্থতার জন্য বাংলাদেশকে দায়ী করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

বিবিসি বাংলার এক খবরে প্রকাশ, ভিয়েতনামের হ্যানয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে তিনি বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হলেও জানুয়ারিতে এই প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ প্রস্তুত ছিল না।

গত বছরের অগাস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান শুরুর পর সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। পালিয়ে আসা রোহিঙ্গারা সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের অভিযোগ তোলে।

চলতি বছরের জানুয়ারিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের একটি সমঝোতা হলেও এ বিষয়ে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। জাতিসংঘ ও ত্রাণ সংস্থার কর্মীদের বক্তব্য, মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। এক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষ যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেনি বলেও বলেছেন কর্মকর্তারা।

দীর্ঘদিন ব্যাপি এই বিষয়ে একেবারে নিশ্চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন শান্তিতে নোবেলজয়ী এই মিয়ানমারের নেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অং সান সু চিমিয়ানমাররোহিঙ্গালিড নিউজসু চি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের দেখাদেখি পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’!

মে ২৩, ২০২৬

রোনালদোকে পেছনে ফেলে সৌদির সেরা খেলোয়াড় হলেন ফেলিক্স

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যার বিচার যে আইনে হবে, সেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT