চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
রোহিঙ্গা

ফাইল ছবি

চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যে উদ্যোগের শুরু হয়েছে, মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও তা অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, মিয়ানমারের বর্তমান সরকারের সঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। তবে, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছে বাংলাদেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Banglabid

সে সময় পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা একটি কূটনৈতিক ধারাবাহিকতার মধ্যে ছিলাম। এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেখানে একটি নতুন সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের দূতাবাস সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মিয়ানমারের বর্তমান অচলাবস্থা নিরসন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ব্যবস্থা সমুন্নত থাকবে।’

‘‘একই সঙ্গে দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আজকের অধিবেশনে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।’

Reneta

গত ১৯ জানুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে ত্রিপক্ষীয় ভার্চুয়াল বৈঠক হয়েছিল।

সেই বৈঠকের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আশা প্রকাশ করে বলেছিলেন, মিয়ানমারকে ‘গ্রামভিত্তিক’ রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী এপ্রিল-জুনে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কাজ শুরু করা যাবে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

এখন উদ্ভুত পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৪ ফেব্রুয়ারির পূর্ব নির্ধারিত বৈঠক অনিশ্চিত বলেও জানান তিনি।

যদিও মিয়ানমারে সেনা অভ্যূত্থানের পর সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে শুধু বেসামরিক সরকারই নয় দেশটির সেনাবাহিনীর সাথেও কূটনৈতিক দেন-দরবারে রয়েছে ঢাকা। ইতিহাস বলে দেশটির সামরিক শাসনের আমলেই রোহিঙ্গাদের দু’দফায় প্রত্যাবাসন সম্ভব হয়েছিল।’

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সাং সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনরোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃহস্পতিবার আসছে ‘ছক’ এর ট্রেলার

পরবর্তী

ডেমরায় সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পরবর্তী
ডেমরায় সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেমরায় সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঐশ্বরিয়া ও তার প্রেমিকের মধ্যে গভীর সংলাপ ও রোমান্টিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই দৃশ্যটি নিয়ে এখনো অস্বস্তিতে ঐশ্বরিয়া

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT