চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমস্যা সমাধানে চীনের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী সং তাও সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মন্তব্য করে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পাঠানোর ব্যাপারে চীনের সহযোগিতা চেয়েছেন।’

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের কিভাবে নিজ দেশে ফেরত পাঠানো যায় তা নিয়ে ইতোমধ্যে চীন কাজ করছে বলে জানিয়েছেন সে দেশের কমিউনিস্ট পার্টির নেতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে সং তাও বলেছেন, আওয়ামী লীগ ও সিপিসি, এই দুই দল, সরকার ও দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর হবে।”

টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান সং। তিনি চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। চীনা সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণও জানান তিনি।

Reneta

চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার চীন। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ১৯৫২ ও ১৯৫৬ সালে বঙ্গবন্ধুর চীন সফরের কথাও স্মরণ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ও চায়না কমিউনিস্ট পার্টি এবং দুই ও সরকারের মধ্যে সম্পর্ক গভীর থেকে গভীরতর হবে হলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বিসিআইএম গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ব্যবসা-বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। চট্টগ্রামের মিরেরসরাইয়ে চীনের জন্য ৭০০ একর জমির ওপর একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে।

নজরুল ইসলাম বলেন, মিরেরসরাই অর্থনৈতিক অঞ্চলের জন্য মিয়ানমার থেকে গ্যাস নিয়ে আসতে চীনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কৃষিসহ বিভিন্নখাতে বিনিয়োগ জন্য চীনকে আহ্বান জানিয়েছেন তিনি।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ আওয়ামী লীগ ও চায়না কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতামূলক একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছয় সদস্যের চায়না প্রতিনিধিদলের বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক খান, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, শাম্মী আহমেদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকায় পৌঁছলে বিমানবন্দরে চীনা প্রতিনিধিদের স্বাগত জানান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শাম্মী আহমেদ ও বিপ্লব বড়ুয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনারোহিঙ্গাদের প্রত্যাবাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT