বাংলাদেশ

রোহিঙ্গা পরিস্থিতি ধীরে ধীরে জটিল হচ্ছে: জাতিসংঘ

রোহিঙ্গা পরিস্থিতি ধীরে ধীরে জটিল হচ্ছে: জাতিসংঘ

রোহিঙ্গা পরিস্থিতি ধীরে ধীরে জটিল হচ্ছে বলে মনে করছে জাতিসংঘ।

মঙ্গলবার রাজধানীতে রোহিঙ্গা সমস্যা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমার থেকে পালিয়ে দু’বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে থাকছে রোহিঙ্গারা। মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দেয়া হলেও প্রত্যাবাসন না হওয়ায় বাংলাদেশের জন্য সমস্যা দিন দিন জটিল হচ্ছে। রোহিঙ্গা সমস্যা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের বইয়ের মোড়ক উন্মোচনে সরকার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

জাতিসংঘের প্রতিনিধি মিয়া সেপ্পো মনে করেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সাথে সাথে মিয়ানমার, চীন ও ভারতকে এক হয়ে কাজ করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে রোহিঙ্গা সংকট ভবিষ্যতে আরও জটিল হবে।

বিস্তারিত রিপোর্টে:

বিষয়:জাতিসংঘ রোহিঙ্গা পরিস্থিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…