চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নির্মূলের মতো গণতন্ত্র নির্মূল করছে সরকার: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৭:০১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়ার ১০ ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা।

খালেদা জিয়ার ১০ ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমারের জান্তা সরকার যেভাবে রোহিঙ্গাদের নির্মূল করছে সেভাবেই দেশের গণতন্ত্র নির্মূল করছে বর্তমান অবৈধ সরকার। সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা করছে সরকার। কিন্তু খালেদা জিয়াকে মাইনাস করা যাবে না। তিনি জনগণের নেত্রী। জনগণের ভোটেই তিনি ক্ষমতায় যাবেন। যদি সাহস থাকে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন। দেশের মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য অপেক্ষায় আছে।

রোহিঙ্গা ইস্যু একটি জাতীয় সংকট উল্লেখ করে এই সংকট সমাধানের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেন ফখরুল।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, রোহিঙ্গাদের সন্ত্রাসী প্রমাণের চেষ্টা না করে তাদের মানবিক দৃষ্টি থেকে সাময়িক আশ্রয় দিন। তারপর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দিয়ে সসম্মানে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে চাপ দিন।

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ১৯৭৮ সালে জিয়াউর রহমানের সময় মিয়ানমারের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তিকে অনুসরণ করার পরামর্শ দেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সম্পাদক ড. খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

ট্যাগ: গণতন্ত্রবিএনপিমির্জা ফখরুলরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নামের বানান নিয়ে বিভ্রান্ত মেহজাবিন

পরবর্তী

যে বিবেচনায় টেস্টে মাহমুদউল্লাহ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ হাসিমুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে বিবেচনায় টেস্টে মাহমুদউল্লাহ

লেডি গাগা

বিরতি নেবেন লেডি গাগা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT